ষ্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ফতুল্লা থানা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
জাতীয়তাবাদী ওলামা দল ফতুল্লা থানার সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষে নারায়নগঞ্জ জেলা কমিটি আহবায়ক মাওলানা জাকারিয়া ও সদস্য সচিব হাফেজ মোঃ মামুন স্বাক্ষরিত এক দলীয় প্যাডে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। ২৩ অক্টোবর সন্ধায় রুপগঞ্জের গাউছিয়া মার্কেটে সংগঠনের জেলা আহবায়ক মাওলানা জাকারিয়ার কার্যালয়ে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্টীয় অবকাঠামো নির্মাণ ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সাংগঠনিক আলোচনা সভা শেষে জাতীয়তাবাদী ওলামা দলের ফতুল্লা থানা মোঃ জিলানী ফকিরকে আহবায়ক, হাফেজ মোঃ মহসিনকে সদস্য সচিব ও মাজহারুল ইসলাম সুমনকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে




