ষ্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের সকল নেতাকর্মী ও দেশবাসী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক মো. মিলন ঢালী।
এ শুভেচ্ছা বার্তায় ফতুল্লা থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক মো. মিলন ঢালী বলেন, ১লা সেপ্টেম্বর দেশের ঐতিহ্যবাহী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে দেশের কোটি কোটি অধীর আগ্রহে রয়েছেন। যে দলের নেতৃত্বে রয়েছে তারুন্যের অহংকারখ্যাত সকল বয়সী মানুষের আশা-আকাংখার প্রতিক তারেক রহমান। তার বলিষ্ট নেতৃত্বে বিগত ১৭ বছর স্বৈরাচারী সরকারের আমলে কোন নেতাকর্মী বিগথগামী হয়নি। সেই স্বৈরাচারী সরকারের পালিত বাহিনীর নিপীড়িন ও হামলা-মামলা এবং অত্যাচার সহ্য করে এখনও পর্যন্ত জাতীয়তাবাদী পতাকাতলে একত্রিত রয়েছে। দেশের তিনবারের প্রধানমন্ত্রী গনতন্ত্রের মা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বলিষ্ট নেতৃত্বে যেন আমাদের প্রতিটি নেতাকর্মীকে সাহস জোগান দিয়েছেন দেশের সাধারন মানুষের কল্যানে রাজনীতি করতে।
তিনি আরও বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিকাল ৫টায় রমনা রেস্তোরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যাত্রা শুরু করেন যা এখনও পর্যন্ত দেশের আপামর জনতার হৃদয়ের স্পন্দন হিসেবে রয়েছে। তিনি বলেন,দেশের সাধারন মানুষের প্রানের দল হচ্ছে বিএনপি। যার মুল অঙ্গীকার হলো সকলের কল্যানে রাজনীতির একটি ময়দান। যে ময়দানের কোটি কোটি নেতাকর্মীর চিন্তা চেতনা সাধারন মানষকে নিয়ে। আমি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের সার্বিক সফলতা কামনা করছি।




