নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ব্যর্থ জেলা বিএনপি-মানছেনা কেউ কারো কমান্ড 

ব্যর্থ জেলা বিএনপি-মানছেনা কেউ কারো কমান্ড 

প্রকাশিতঃ

ঢাকার পাশে অবস্থিত নারায়ণগঞ্জ জেলা দেশ উন্নয়নে যার ভূমিকা অনেক। কিন্তু পাঁচ আগস্টের পর নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী’র দেখা নাই। তবে বেশ আলোচনা ও সমালোচনায় রয়েছেন জেলা বিএনপি। নারায়ণগঞ্জ বানিজ্যিক শহর হওয়াতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও সংগঠনের কাছ থেকে একেরপর এক চাঁদার অভিযোগ উঠে আসছে এই অভিযোগ কেন্দ্রও গিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন পত্র-পত্রিকায় সেই সংবাদ প্রকাশ হয়েছে।

এমন অবস্থায় জেলা বিএনপির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরজমিনে কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান কমিটি দল’কে সুসংগঠিত করতে ব্যর্থ হয়েছে। আহ্বায়ক কমিটির মাধ্যমে সম্মেলন করে সভাপতি-সেক্রেটারি নির্বাচিত হওয়া সত্বেও পূর্ণাঙ্গ কমিটি দিতে ব্যর্থ হয়েছেন। বর্তমানে নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতি এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে কেউ কারো কমান্ড মানছেনা। এর দুটি কারণ রয়েছে এক সামনে জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে নিয়ে প্রকাশে দ্বন্দ্ব বাড়ছে আরেকটি কারণ হচ্ছে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি এখনো দেওয়া হয়নি যার ফলে কেউ কারো কমান্ড মানছেনা।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান পরিস্থিতি নিয়ে সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপি ঐক্যবদ্ধ আছি। আমরা দায়িত্ব পাওয়ার আগে যে সকল অঞ্চলে কমিটি দিয়ে দেওয়া হয়েছে সেগুলো ঐভাবেই রয়েছে। যে থানা বা উপজেলায় কমিটি ছিলো না আমরা সেখানে কমিটি দিয়েছি। তবে পাঁচ আগস্টের পরে বিএনপির নেতাকর্মী বেড়েছে, যাদের আমরা বিগত দিনগুলোতে আন্দোলন সংগ্রামে থাকতে দেখি নাই তারাও এখন মাঠ চষে বেড়াচ্ছে। পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা যথাযথ সময়ে কমিটি কেন্দ্রে জমা দিয়েছি কেন্দ্র অনুমোদন দেয় নাই। গ্রুপে গ্রুপে দ্বন্দ্বের বিষয়ে বলবেন, কিছু কিছু জায়গায় দ্বন্দ্বের বিষয়টি প্রকাশে চলে আসছে যেমন ফতুল্লায় বিএনপির নিজের মাধ্যমে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। ফতুল্লা থানা বিএনপির সভাপতি পাঁচ আগস্টের কয়েকদিন আগে গ্রেফতার হওয়ার পর সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি মিলে সাংগঠনিক সম্পাদক রিয়াদ’কে বহিষ্কার করেছে এই বিষয়টি দুঃখজনক। এটা তারা করার এক্তিয়ার রাখেনা তাও আবার সভাপতির অনুপস্থিতিতে ঘটানাটি হয়েছে।

একই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনের কাছ থেকে মন্তব্য নেওয়ার জন্য তার মুঠো ফোনে ফোন দিলে বন্ধ পাওয়া যায় যার কারণে তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান পরিস্থিতি নিয়ে সাবেক সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্বৈরশাসক দূর হয়েছে এখন মানুষ শান্তিতেই আছে। তবে আমাদের বিএনপিতে কিছুলোক প্রবেশ করেছে যারা আগে আওয়ামী লীগের ছত্রছায়া ছিলো। এখন কিছু কিছু বিএনপি নেতারা তাদের দল ভারী জন্য দুষ্কৃতকারীদের জায়গা দিচ্ছে। এই দুষ্কৃতকারীরা বিভিন্ন জায়গায় অপকর্ম করে নাম পড়ে বিএনপির। আসলে দুষ্কৃতকারীরা কোনো দলের হয়না তারা যখন যেই দল ক্ষমতায় আসে সেই দলকে ব্যবহার করে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!