নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
কুতুবপুরে ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেবকে টাকা দিলে কাজ না দিলে ভোগান্তি!!
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
ছিনতাইকারী ও ‘ফিটিংবাজ’দের দখলে ফতুল্লার পঞ্চবটি রাত: নীরব প্রশাসন
শেরপুরের শ্রীবরদীতে উদ্বোধন উপলক্ষে খন্দকার ফাউন্ডেশনের ফ্রী মেডিকেল ক্যাম্প  
চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল
Next
Prev
প্রচ্ছদ
ব্যারিস্টার সুমন// তারা কি বোঝেন না যে, কাউকে মারলে সেটার ভিডিও হচ্ছে!

ব্যারিস্টার সুমন// তারা কি বোঝেন না যে, কাউকে মারলে সেটার ভিডিও হচ্ছে!

প্রকাশিতঃ

কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের পৃষ্ঠপোষকতায় হামলা চালানো হয় বলে জানা যায়। এ হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রলীগের নেতাকর্মীরা গণহারে পদত্যাগ করছেন।

হামলা-সংর্ঘষ নিয়ে কথা বলেছেন আলোচিত সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার সুমন।  মঙ্গলবার হাইকোর্ট চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ছাত্রলীগ কোনো মারধরের ঘটনায় থেকে থাকলে এটি ছাত্রলীগের দলীয় সিদ্ধান্ত না। এটা হচ্ছে অতি আবেগ। তারা নিজেদেরকে প্রমাণ করার জন্য ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে আরেকজনকে মারছে। এটা কি তারা বোঝেন না যে, কাউকে মারলে সেটার ভিডিও হচ্ছে, সারা দেশের মানুষ জানছেন। এতে ছাত্রলীগের ক্ষতি হচ্ছে। যারা বোঝেন, তারা কখনও এ ধরনের ঘটনায় জড়াবেন না।

কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনকারীদের অ্যাপিলেট ডিভিশনের ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়ে সুমন বলেন, প্রয়োজনে শিক্ষার্থীদের আইনি সহায়তা দিতে তিনি প্রস্তুত।

ব্যারিস্টার সুমন বলেন, ‘আমি দাবি জানাচ্ছি, শুধু এক মাসের জন্য অ্যাপিলেট ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন স্থগিত করেন। আপনারা যদি চান, তবে আপনাদেরকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো। তিনি বঙ্গবন্ধুকন্যা, তাকে বললে তিনি বুঝবেন না — এমন কোনো জিনিস নেই। আমি তার কাছাকাছি থেকে আপনাদেরকে বলছি, তাকে বুঝিয়ে বলা গেলে তিনি বোঝেন না — এমন কোনো জিনিস নেই।’

ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যা হয়েছে, তা দুঃখজনক উল্লেখ করে সুমন বলেন, ‘এ পরিস্থিতি এড়াতে হবে যেকোনো ভাবে। সোমবার যারা আহত হয়েছেন, আমি সরকারের কাছে দাবি জানাব, তাদেরকে পরিপূর্ণভাবে চিকিৎসার ব্যবস্থা করার জন্য।’

সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘তবে আমার মনে হয়, আপনারা যে প্রক্রিয়ায় দাবি আদায় করতে চাচ্ছেন, এ প্রক্রিয়া সঠিক না। আপনারা বলছেন, আপনাদের আন্দোলন সরকারের সঙ্গে, আদালতের সঙ্গে নয়। কিন্তু আন্দোলনে আপনারা যেটা চান, সেটা আদালত থেকে আসলে তো আন্দোলনের দরকার পড়ে না। প্রয়োজনে আদালতে আইনজীবী হিসেবে আমি থাকব। যৌক্তিক সমাধানের চেষ্টা করব। যা যা বলা লাগে, আমি তা বলব। এভাবে মুখোমুখি হয়ে সাধারণ মানুষের কষ্ট আর রক্তাক্ত পরিবেশ আমরা দেখতে চাই না।

সরকারি চাকরিতে বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা সুবিধা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি-নাতনিরা পাবে — রোববার বিকালে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার পরিপ্রেক্ষিতে নিজেকে ‘রাজাকার’ বলে স্লোগান দিয়ে রাতভর বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এরপর সোমবার দুপুরের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। কয়েক ঘণ্টা চলা সংঘর্ষে উভয় পক্ষের অনেকে আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!