ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনায় শুক্রবার বাদ জুম্মা নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন সকল মসজিদের ইমাম ও সাধারণ মুসল্লিদের কাছে বিশেষ দোয়ার আহবান জানান, নারায়ণগঞ্জ মহানগর গন অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফ ভূইয়া ও সাধারণ সম্পাদক রুহুল আমিন রাহুল।
এক প্রেস বার্তায় তারা বলেন, ২৯ আগষ্ট ঢাকায় ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর অতর্কিতভাবে হামলা চালানো হলে গুরুতর আহত অবস্থায় তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থ্যতার জন্য শুক্রবার ৫ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের প্রতিটি মসজিদ জুম্মা নামাজের সময় দোয়ার করার দরখাস্ত রইল। তিনি যেন দ্রুত সুস্থ্য হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসেন।




