নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
যে কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাসুদুজ্জামান

যে কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাসুদুজ্জামান

প্রকাশিতঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন নারায়ণগঞ্জ (শহরবন্দর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যবসায়ী ক্রীড়া সংগঠক মো. মাসুদুজ্জামান মাসুদ। সাম্প্রতিক পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কা পারিবারিক চাপের কারণ উল্লেখ করে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন তিনি।

সময় সাংবাদিক ছাড়াও বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাসুদুজ্জামান নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সাবেক সভাপতি মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান মাসুদ বলেন, ‘সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি, পারিবারিক চাপ ব্যক্তিগত কারণে আমি নির্বাচন করবো না, আমি মনোনয়ন কিনবো না। কারণে শহর বন্দরবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একজন সমাজকর্মী হিসেবে আজীবন আপনাদের পাশে থাকবো। আমি জানি কী কাজটা করতে যাচ্ছি। সিদ্ধান্তের কারণে আমার দলের শুভাকাঙ্ক্ষী অনেকের আশাআকাঙ্ক্ষা আজ মাটি হয়ে গেলো। সিদ্ধান্ত অনেক শক্ত করেই নিয়েছি। গত পাঁচছয় মাসে আমি অনেক স্থানে গিয়েছি নির্বাচনি প্রচারণা চালিয়েছি। সেখানে সবার সাড়া পেয়েছি। তবে ব্যক্তিগত কারণ কিছু পারিপার্শ্বিক কারণে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে আমাকে। নিরাপত্তা সংক্রান্ত কারণে আমার পরিবার চাচ্ছে না আমি নির্বাচন করি। এজন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাই। তবে আমি সবসময় আপনাদের পাশে থাকবো।

মাসুদুজ্জামান বলেন, ‘আমার অভিজ্ঞতায় এযাবৎকালে যতগুলো অনুষ্ঠান সংবাদ সম্মেলন করেছি, এই সংবাদ সম্মেলটা ভিন্ন। এখানে পিনপতন পরিবেশ। আমি জানি, এই অবস্থা কেমন; তারপরও এটার বিশদ বর্ণনা দেওয়ার মতো নয়। কীভাবে যে না করবো। এই কয়েকটা দিন নিজেকে তৈরি করার চেষ্টা করেছিলাম। যারাই এই আসনে মনোনয়ন পাবেন, তাদের সঙ্গে আমাদের নেতাকর্মীদের নিয়ে দলের হয়ে কাজ করবো। আমাদের মধ্যে কোনও ধরনের বৈরিতা থাকবে না, আমরা সবাই একযোগে কাজ করবো।

এই আসনে মনোনয়নবঞ্চিতদের সঙ্গে বৈরিতা ছিল না উল্লেখ করে তিনি বলেন, ‘সাখাওয়াত হোসেন খান, আবু আল ইউসুফ খান টিপু, আবুল কালাম, বাবুল আহমেদ (মনোনয়নবঞ্চিত নেতারা) তাদের সঙ্গে আমার কোনও ব্যক্তিগত পারিবারিক বৈরিতা নেই, কখনও ছিল না। মনোনয়ন ইস্যুতে তারা তাদের মতো করে চেষ্টা করেছেন, আমি আমার মতো চেষ্টা করেছি। দল আমাকে গ্রহণযোগ্য মনে করে মনোনয়ন দিয়েছে।

মাসুদুজ্জামান আরও বলেন, ‘সবার আগে পরিবার এবং নিরাপত্তা। আমি আগেই বলেছি, পরিবার থেকে বিদায় নিয়েই রাজনীতিতে এসেছি। আগে তাদের কোনও বাধা ছিল না। শুরুতে তারা রাজি না হয়েও পরে রাজি হয়েছে। আমি ইচ্ছা প্রকাশ করেছি মানুষের জন্য কাজ করার। সাম্প্রতিক ঘটনা পরিবেশ পরিস্থিতিতে পরিবারের সদস্যরা অত্যন্ত ব্যথিত ভীত। এর বাইরেও আরও কিছু নিরাপত্তা ইস্যু আছে, সেটা আমি বিশদভাবে বলতে চাই না। পরিবেশটাই নেগেটিভ। এটি দলের নয়, আমার নিজের সিদ্ধান্ত। আজ সকালেও মেসেজ পেলাম, আগামী ২০ ডিসেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত গুলশান অফিসে বিএনপি প্রার্থীদের ডাকা হয়েছে। সেখানে সারাদিন প্রশিক্ষণ হবে। প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অথচ আমি কীভাবে না করবো, কীভাবে কাজ করবো; সেই ভাবনায় ছিলাম গত কয়েকদিন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাসুদুজ্জামান আরও বলেন, ‘উনি (তারেক রহমান) আমাকে সম্মান দিয়েছিলেন, এটা আমি ধরে রাখতে পারলাম না। আশা করছি, দল বিষয়টি বিবেচনা করবে। আমার দুর্ভাগ্য আমি এটা ধরে রাখতে পারলাম না। বিএনপি বড় একটি দল, আমি পরিবারের কাছে পারছি না, পরিবার এখানে গুরুত্বপূর্ণ। দুএকটি ঘটনা ঘটলেও পরিস্থিতি এখনও ভালো আছে। আশা করছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আজকের এই সিদ্ধান্তে অনেকেই হতাশ। সেটা আমি আপনাদের মুখ দেখলে বুঝতে পারি। এখন পরিবেশটা এরকম হয়েছে যে, পরিবার আর রাজনীতিতে আমাকে চায় না। আমিআপনি আমলে না নিলেও আমার পরিবার অবশ্যই আতঙ্কে থাকে। রাত ১টা বাজে যখন আমি ঘরে না ফিরি, নির্বাচনি প্রচারণায় ব্যস্ত থাকি তখন আমার পরিবারের সদস্য সন্তানরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকেন।

গত ২৩ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে নারায়ণগঞ্জ আসনে মাসুদুজ্জামানকে প্রার্থী ঘোষণা করে বিএনপি। এরপর থেকে ভোট চেয়ে এলাকায় ব্যাপক গণসংযোগ, সভাসমাবেশ করে আসছিলেন।

নব্বইয়ের দশকে ওয়ার্ড যুবদলের সভাপতির রাজনীতি করা মাসুদুজ্জামান দীর্ঘদিন ব্যবসায় যুক্ত ছিলেন। রাজনীতিতে সক্রিয় ছিলেন না। গত সেপ্টেম্বর রাজধানীর পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। দলীয় মনোনয়নও পান। এই আসনে মাসুদুজ্জামান ছাড়াও বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন সাবেক সংসদ সদস্য মহানগর বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সদস্যসচিব আবু আল ইউসুফ বিএনপি নেতা আবু জাফর বাবুল।

গত ১৫ নভেম্বর মাসুদুজ্জামানের প্রার্থিতা বাতিলের দাবিতে একাট্টা হয়ে এক টেবিলে বসেন চার মনোনয়নপ্রত্যাশী। ওই দিন নারায়ণগঞ্জ ক্লাবে তারা সংবাদ সম্মেলন করে তার প্রার্থিতা বাতিলের দাবি জানান। তাদের দাবি, গত ১৭ বছর আওয়ামী লীগের আমলে তৃণমূলসহ অনেকেই নির্যাতিত হয়েছেন। এসব তৃণমূলের নেতাকে মূল্যায়ন করা হয়নি। তাই মনোনয়ন পরিবর্তনের দাবি তোলেন তারা। তবে ঘটনার কিছুদিন পর মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ মাসুদুজ্জামানের পক্ষে প্রচারণা শুরু করেন।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ আসনে বিগত দিনে সংসদ সদস্য ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমান। তিনি আওয়ামী লীগদলীয় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বড় ভাই।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!