নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
কুতুবপুরে ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেবকে টাকা দিলে কাজ না দিলে ভোগান্তি!!
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
ছিনতাইকারী ও ‘ফিটিংবাজ’দের দখলে ফতুল্লার পঞ্চবটি রাত: নীরব প্রশাসন
শেরপুরের শ্রীবরদীতে উদ্বোধন উপলক্ষে খন্দকার ফাউন্ডেশনের ফ্রী মেডিকেল ক্যাম্প  
চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল
Next
Prev
প্রচ্ছদ
র‍্যাব ও শামীম ওসমানের সোর্স ছিল মাওলানা ফেরদাউসুর রহমান !

র‍্যাব ও শামীম ওসমানের সোর্স ছিল মাওলানা ফেরদাউসুর রহমান !

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলামের অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে।

দলের শীর্ষ পর্যায়ের বৈঠকে উঠে এসেছে বিস্ফোরক সব অভিযোগ, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।

দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহচর মাওলানা হারুন অর রশিদ এবার তার বিরুদ্ধেই মুখ খুলে দিয়েছেন, দিয়েছেন একের পর এক গুরুতর অভিযোগ।

১৮ এপ্রিল অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় আমেলা বৈঠকে ফেরদাউসুর রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন নারায়ণগঞ্জের প্রায় ৭০ জন নেতাকর্মী।

অভিযোগপত্রে সংযুক্ত করা হয় বিভিন্ন তথ্যপ্রমাণ, পত্রিকার কাটিং আলোকচিত্র। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয়ভাবে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদের ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে মাওলানা হারুন অর রশিদ সরাসরি অভিযোগ করে বলেন, প্রায় দুই দশকের সম্পর্ক থাকা সত্ত্বেও সংগঠনের স্বার্থে এতদিন নীরব ছিলেন তিনি। কিন্তু এখনবিবেকের তাড়নায়মুখ খুলতে বাধ্য হয়েছেন।

তার দাবি, ্যাবের সাবেক বিতর্কিত কারাগারে বন্দি কর্মকর্তা আলেপ উদ্দিনের  সোর্স হিসেবে কাজ করে ফেরদাউসুর রহমান তথ্য সরবরাহ করতেন, যার মাধ্যমে ২০২১ সালে মুফতি মনির হোসাইন কাসেমীসহ বহু আলেমকে গ্রেপ্তার করানো হয়।

শুধু তাই নয়, ঢাকাসহ বিভিন্ন এলাকায় শতাধিক আলেম গ্রেপ্তারের পেছনেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

হারুন আরও দাবি করেন, ২০১৮ সালের সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী মনির কাসেমীর পোলিং এজেন্ট তালিকা প্রতিপক্ষ শামীম ওসমানের  কাছে অর্থের বিনিময়ে সরবরাহ করেন ফেরদাউসুর। নিয়মিতভাবে রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগ তথ্য আদানপ্রদানের অভিযোগও তোলেন তিনি।

সবশেষ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও বিস্ফোরক তথ্য তুলে ধরা হয় বৈঠকে।

অভিযোগ করা হয়, ফেরদাউসুর রহমান একদিকে দলীয় প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার ভান করলেও, গোপনে একাধিক প্রার্থীর সঙ্গে বৈঠক করে আর্থিক সুবিধা নিয়েছেন। এমনকি দলীয় প্রার্থীকে পরাজিত করার লক্ষ্যে পরিকল্পিত বৈঠকও করেছেন বলে অভিযোগ ওঠে।

বৈঠকে এসব অভিযোগ উপস্থাপনের সময় ফেরদাউসুর রহমানকে নীরব মাথা নিচু করে থাকতে দেখা যায় বলে উপস্থিত নেতারা জানান।

এদিকে, সংগঠনের অভ্যন্তরীণ সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। নেতৃত্বের দ্বন্দ্ব, শৃঙ্খলাভঙ্গ গোপন কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীরা ইতোমধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন।

একাধিকবার সম্মেলন আয়োজনকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে, এমনকি মুখোমুখি অবস্থানও নিয়েছেন উভয় পক্ষের নেতাকর্মীরা।

বিশেষ করে এপ্রিল হীরা কমিউনিটি সেন্টারে আয়োজিত একটি বিতর্কিত কর্মী সম্মেলনকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জেলা নেতাদের বাধার মুখে শেষ পর্যন্ত সম্মেলনটি পণ্ড হয়ে যায়। অভিযোগ রয়েছে, সংগঠনের নিয়ম ভেঙে একতরফাভাবে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।

দলের কেন্দ্রীয় নেতৃত্ব ইতোমধ্যে সংশ্লিষ্টদের শোকজ করেছে এবং বিতর্কিত সকল কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে। তবে পরিস্থিতি এখনো অস্থির, এবং যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সার্বিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছেজমিয়তের নারায়ণগঞ্জ শাখায় দ্বন্দ্ব এখন আর অভ্যন্তরীণ পর্যায়ে সীমাবদ্ধ নেই; এটি রীতিমতো সাংগঠনিক অস্তিত্বের সংকটে পরিণত হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনই এখন নির্ধারণ করবে, অভিযোগের ভারে অভিযুক্ত নেতার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!