নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
আড়াইহাজারের খাগকান্দায় সন্ত্রাসী আল আমিন বাহিনীর হামলা!রক্তাক্ত জখম – ৬

আড়াইহাজারের খাগকান্দায় সন্ত্রাসী আল আমিন বাহিনীর হামলা!রক্তাক্ত জখম – ৬

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার খাগকান্দা দক্ষিণ নয়াপাড়া এলাকায় সন্ত্রাসী আল আমিনের নির্দেশে অপর সন্ত্রাসী মঞ্জুর হোসেন বাহিনী হামলা চালিয়ে ৬ জনকে রক্তাক্ত জখম করেছে।
কবির হোসেন  পিতা চান মিয়া, সাং- খাগকান্দা দক্ষিণ নয়াপাড়া (ইউনিয়ন, খাগকান্দা) বাদী হয়ে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তাতে উল্লেখ করেন  বিবাদী মোঃ আল আমিন  পিতা-মৃত খোরশেদ আলী, ২। মঞ্জুর হোসেন  পিতা-মোঃ আল আমিন, ৩। মাসুম (পিতা-আলামিন, ৪। মোঃ হারুন  পিতা-মৃত আঃ ছামাদ, ৫। মোঃ মিশু  পিতা-মোঃ হারুন, ৬। আবু লায়েছ পিতা-মৃত মোছল উদ্দিন, ৭। মোঃ শাহিন পিতা-আবু লায়েছ, ৮। মোঃ ইয়াছিন পিতা-মোঃ আনোয়ার, ৯। মোঃ আবু পিতা-আঃ রহমান, ১০। মোঃ মনির পিতা আঃ রহমান, ১১। মোঃ মামুন পিতা-আঃ রহমান, সর্ব সাং-খাগকান্দা দক্ষিণ নয়াপাড়া, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ সহ অজ্ঞাতনামা ২৫/৩০ জন বিবাদীর বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, বিবাদীগন অত্যন্ত উচ্ছৃঙ্খল, দাঁঙ্গাবাজ ও কলহপ্রিয় লোক। বিবাদীগনের সহিত দীর্ঘদিন যাবত পূর্ব শত্রুতা বিদ্যমান। উক্ত পূর্ব শত্রুতার জের ধরিয়া আমাদেরকে নানা ভাবে উত্যক্ত করিয়া আসিতেছিল। উক্ত পূর্ব শত্রুতার জেরে বিবাদীগন আমাদেরকে মারপিট করার হুমকি প্রদান করিয়া আসিতেছিল। সেই ধারাবাহিকতায় ইং ০৯/১১/২০২৫ তারিখ সকাল অনুমান ১০:০০ ঘটিকার সময় বিবাদীগন পরিকল্পিত ভাবে দেশীয় লাঠিসোঠা, লোহার রড, হকিষ্টিক, এসএসপাইপ, ধারালো অস্ত্র তথা, দা, ছোরা, টেটা, রাম দা, চায়নিজ কুড়াল সজ্জিত হইয়া আড়াইহাজার থানাধীন খাগকান্দা ইউনিয়নের ১০৭ নং দক্ষিণ নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর আমার ভাতিজা সাদ্দাম (৩৫) ও শাহ পরান (৩৮) দ্বয়কে একা পাইয়া উল্লেখিত বিবাদীরা পথরোধ করিয়া ১নং বিবাদীর হুকুমে ও নির্দেশে ১১নং বিবাদীর হাতে থাকা চায়নিজ কুড়াল দ্বারা সাদ্দামের ডান পায়ের হাটুর নিচে আঘাত করিয়া মারাত্বক কাটা রক্তাক্ত জখম করে। ২নং বিবাদীর হাতে থাকা রাম দা দিয়ে হত্যার উদ্দেশ্যে শাহ পরান এর মাথায় আঘাত করিয়া কাটা রক্তাক্ত জখম করে। শাহ পরান এর ডাক চিৎকার শুনিয়া তার চাচা জজ মিয়া (৫৫) শাহ পরানকে বাচানোর জন্য আগাইয়া আসিলে ৯নং বিবাদীর হাতে থাকা টেটা দিয়ে জজ ডান পায়ে আঘাত করিয়া মারাত্বক জখম করে। জজ মিয়াকে রক্ষার্থে তার ভাতিজা রফিকুল ইসলাম (৪০) আগাইয়া আসিলে ০৪নং বিবাদীর হাতে থাকা ধারালো রাম দা দ্বারা হত্যার উদ্দেশ্যে রফিকুল এর মাথায় মারিয়া কাটা রক্তাক্ত জখম করে। রফিকুল ইসলামকে রক্ষা করিতে তার ভাতিজা সফর আলী (৩৫) আগাইয়া আসিলে ৫নং বিবাদীর হাতে থাকা ধারালো রাম দা দ্বারা সফর আলীর ডান পায়ে আঘাত করিয়া গুরুত্বর কাটা রক্তাক্ত জখম করে। সফর আলীকে রক্ষা করিতে আমি আগাইয়া আসিলে ৩নং বিবাদী মাছুম তার হাতে থাকা হকিস্টিক দ্বারা আমার পায়ে আঘাত করিয়া আমার বাম পায়ের বৃদ্ধাঙ্গুলিতে রক্তাক্ত জখম করে। অন্যান্য সকল বিবাদীরা আমাদেরক পিটাইয়া শরীরের বিভিন্ন স্থানে রক্তজমাট নীলাফুলা জখম করে। আমাকে রক্ষার্থে আমার স্ত্রী ইয়াসমিন আক্তার (৩৫) আগাইয়া আসিলে ১০ নং বিবাদী আমার স্ত্রীর গলায় থাকা ০১ (এক) ভরি ওজনের স্বর্ণের চেইন মুল্য অনুমান ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা টান মারিয়া ছিড়িয়া নিয়া যায়। আমাদের ডাক-চিৎকারে আশপাশের বাড়ী ঘরের লোকজন আগাইয়া আসিলে বিবাদীগন হত্যার হুমকি দিয়া চলিয়া যায়। ঘটনাস্থল হইতে আহত অবস্থায় আমি সহ সাদ্দাম, শাহ পরান, জজ মিয়া, সফর আলী ও রফিকুল ইসলামে কে আমাদের পরিবারের লোকজন উদ্ধার করিয়া আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসিলে প্রাথমিক চিকিৎসা গ্রহন করি। শাহপরান ও সাদ্দামের অবস্থা গুরুতর বিধায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রেফার্ড করে দেন।
উক্ত বিষয়ে  আইনগত ব্যবস্থা গ্রহন করতে অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!