নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
আড়াইহাজারের লক্ষীপুরায় চাঁদার দাবীতে প্রবাসীকে হানিফ-আলভী বাহিনীর মারধর

আড়াইহাজারের লক্ষীপুরায় চাঁদার দাবীতে প্রবাসীকে হানিফ-আলভী বাহিনীর মারধর

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার খাগ কান্দা ইউনিয়নের লক্ষীপুরা গ্রামের চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর দুর্ধর্ষ ক্যাডার হানিফ, রাহাত,আলভী গংদের হামলায় গুরুতর রক্তাক্ত জখম হয়েছে সাইপ্রাস প্রবাসী আব্দুল বারেক।

আব্দুল বারেক গণমাধ্যম কর্মীদের জানান,আওয়ামী লীগ সরকারের শাসনামল হতে নিন্মলিখিত  সন্ত্রাসী ও চাঁদাবাজরা আমার  নিকট হতে চাঁদা দাবি করে আসছিল।

চাঁদা না দেওয়ায় এর আগেও তিন-চারবার আমার ছেলে ও পরিবারের লোকদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করা হয়েছিল।

৫ আগষ্টের পর উল্লেখিত সন্ত্রাসী ও চাঁদাবাজরা রাতারাতি ভোল পাল্টে বিএনপির কিছু লোককে অর্থের বিনিময়ে ম্যানেজ করে এলাকায় নানান অপকর্ম করে আসছে।

আড়াইহাজার থানায় এ ব্যাপারে দুইটি অভিযোগ দায়ের করা হলেও অফিসার ইনচার্জ এনায়েত হোসেন আসামি পক্ষের কাছ থেকে মোটা অংকের টাকা খেয়ে কোন ব্যবস্থা গ্রহণ না করায় আবারো আমার উপর হামলা করা হলো। আমি দীর্ঘদিন সাইপ্রাসে থেকে নিজ গ্রামে একটি বাড়ি নির্মান করি। তখন থেকেই হানিফ,রাহাত,আলভী গং চাঁদা দাবী করে আসছিল। দিতে অস্বীকার করায় আবারো হত্যার উদ্যোশ্য আমার উপর হামলা করা হলো। নজরুল ইসলাম বাবুর আস্থাভাজন ডেবিল মতিন ভূইয়ার ও হালিম ভূইয়ার সেকেন্ড ইনকমান্ড হানিফ ও আলভী। মূর্তিমান আতংক বাবু,মতিন ভূইয়া ও হালিম ভূইয়ার আশকারা পেয়ে দুর্ধর্ষ হয়ে উঠে হানিফ,রাহাত,আলভী বাহিনী। এদের ভয়ে কেউ কিছু বলতে সাহস পায়না।

এ ব্যাপারে মৃত সুবেদ আলীর পুত্র এম এ বারেক আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । তাতে তিনি উল্লেখ করেন ,বিবাদী ১। মোঃ হানিফ (৩৩) ২। মোঃ রাহাত (৩০) উভয় পিতা মোঃ ইসমাইল গং সহ আরো ২/৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করিতেছি যে, উক্ত বিবাদীগন অত্যন্ত বদমেজাজি, দাঙ্গাবাজ এবং সন্ত্রাসী প্রকৃতির লোকজন হয় বটে। তাহারা বিভিন্ন বিষয়ে একাধিক মামলার আসামী। উক্ত বিবাদীগণ সর্বদা আমার উপর আক্রোশ পূর্ণ মনোভাব পোষণ করত। আমাকে দৈহিক ভাবে অত্যাচার নির্যাতন করিয়া থাকে এবং বিভিন্ন সময়ে আমার নিকট নগদ টাকা চাঁদা দাবী করিয়া থাকে। আমি বিবাদীগণকে চাঁদা দিতে অস্বীকার করিলে বিবাদীরা আমাকে প্রাণ নাশের হুমকী প্রদর্শণ করে।

২৩-০৪-২০২৫ তারিখে বিকাল অনুমান ৩.০০ ঘটিকায় ১ নং ও ২ নং বিবাদীদ্বয় গ্রামের কুচক্রী মোঃ রফিকুল ইসলাম (৫৫) পিতা মৃত সুরুজ মিয়া এর ইন্ধনে আমার বাড়ীর সামনে আসিয়া আমার নিকট নগদ টাকা চাঁদা দাবী করে। আমি চাঁদা দিতে অস্বীকার করিলে বিবাদীদ্বয় আমাকে মারপিট শুরু করে। ঐ সময় ১ নং বিবাদী আমার বাম চোখে সজোরে ঘুষি মারিলে আমি চোখে কিছু দেখিতে না পাইয়া মাটিতে লুটিয়ে পড়ি এবং চোখে রক্ত জমাট বাঁধা জখমে আহত হই। তখন বিবাদীদ্বয় আমার দেহের বিভিন্ন স্থানে কিল ঘুষি ও লাথি মারিয়া নীলা ফুলা জখম করে। আমাকে বাঁচাইতে আমার স্ত্রী জুলেখা (৫০) আমার উপর ঝাপিয়ে পড়িলে বিবাদীদ্বয় আমার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং কিল ঘুষি মারিয়া নীলা ফুলা জখমে আহত করে। বিবাদীরা আমার স্ত্রীকে ঠেলা ধাক্কা ও টানা হেঁচড়া করিয়া মারাত্মক শ্রীলতাহানি করে। বিবাদীরা আমাকে এবং আমার স্ত্রীকে আবার সুযোগ পাইলে জীবনে মারিয়া ফেলিবে বলিয়া হুমকী দিয়া চলিয়া যায়।

আমরা বর্তমানে জান মালের চরম নিরাপত্তাহীনতায় ভূগিতেছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করতে অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন বারেক।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!