নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
আড়াইহাজারে অলিগলিতে  হাজারো অবৈধ ফার্মেসি হুমকিতে জনস্বাস্থ্য

আড়াইহাজারে অলিগলিতে  হাজারো অবৈধ ফার্মেসি হুমকিতে জনস্বাস্থ্য

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অলিগলিতে গড়ে উঠেছে সহস্রাধিক ফার্মেসি। বেশির ভাগ ফার্মেসিতেই নেই ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্ট। ওষুধ প্রশাসন অধিদপ্তরের নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে এসব ওষুধের দোকান।
অভিযোগ রয়েছে, এসব ফার্মেসি চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক, নিষিদ্ধ, ভারতীয় নকল, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের নানা প্রকার ওষুধ অবাধে বিক্রি করছে। এ ছাড়া ওষুধের দোকানগুলোতে নেই কোনো প্রশিক্ষিত ফার্মাসিস্ট। ফলে রোগ নিরাময়ের পরিবর্তে আরও জটিল রোগে আক্রান্ত হচ্ছে রোগী। এতে আর্থিক, শারীরিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হচ্ছে অনেক রোগী ও তাদের পরিবার। হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য।
উপজেলা প্রশাসন ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, আড়াইহাজার উপজেলার ২টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের বাজারে গড়ে উঠেছে ড্রাগ লাইসেন্সহীন শতশত ফার্মেসি। ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত অপচিকিৎসার শিকার হচ্ছেন। বিশেষ করে কালাপাহাড়িয়া ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ও অতিরিক্ত চিকিৎসক ফি’র কারণে এ এলাকার মানুষ উপজেলা সদরে বা নিবন্ধিত চিকিৎসকের কাছে যান না। তারা তাদের পার্শ্ববর্তী বাজারে ফার্মেসিগুলোর শরণাপন্ন হন। এ সুযোগকে কাজে লাগায় ওষুধের দোকানগুলো।
উপজেলা সদর, গোপালদী, বগাদী, রাধানগর, কালাপাহাড়িয়া, মানিকপুর, পূর্বকান্দি, জাঙ্গালিয়া, কলাগাছিয়া, রামচন্দ্রদী, কালীবাড়ি, কালীরহাট, ব্রাহ্মন্দী, মারুয়াদী, দুপ্তারা, পাঁচগাও, সাতগ্রাম বাজারসহ ৩০ থেকে ৩৫টি বাজারে কয়েকশ ফার্মেসির ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্টের প্রশিক্ষণ নেই।
এসব ফার্মেসিতে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক, ঘুমের বড়ি, যৌন উত্তেজক ট্যাবলেট, নিষিদ্ধ, ভারতীয়, নকল, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের নানা প্রকার ওষুধ অবাধে বিক্রি করা হচ্ছে। ফলে একদিকে যেমন ওষুধ ব্যবসায়ীরা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা, অন্যদিকে সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছেন।
ওষুধ আইন অনুসারে কোনো ব্যক্তি ওষুধের দোকান বা ফার্মেসি দিতে চাইলে তাকে কমপক্ষে ছয় মাসের ফার্মাসিস্ট কোর্স করে সনদ সংগ্রহ করতে হয়। পরে সংশ্লিস্ট ড্রাগ সুপারের কার্যালয়ে ফার্মাসিস্ট সনদ জমা দিয়ে ড্রাগ লাইসেন্সের জন্য আবেদন করতে হয়। ড্রাগ নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী কোনো খুচরা বিক্রেতা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের কোনো রেজিস্ট্রারের রেজিস্ট্রিভুক্ত ফার্মাসিস্টদের তত্ত্বাবধান ছাড়া কোনো ওষুধ বিক্রি করতে পারবে না। অথচ উপজেলার বেশির ভাগ ওষুধের দোকানে এসব নিয়মকানুনের কোনো বালাই নেই।
গত মঙ্গলবার অনুমোদনহীন ওষুধ বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে উপজেলা সদর বাজারের আল আমিন ফার্মেসিকে ৩০ হাজার এবং জামাল ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা আদায়সহ মুচলেকা নেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নঈম উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান।
উপজেলা সদরে আল আমিন ফার্মেসিতে ওষুধ কিনতে আসা খাগকান্দা গ্রামের জালাল উদ্দিন জানান, এখন ফার্মেসিতে বিশেষজ্ঞ লোকের দরকার হয় না। ওষুধ কোম্পানির প্রতিনিধিরা বলে দেন কোন ওষুধ কখন ও কী কাজে লাগে। সেই অনুযায়ী ওষুধ বিক্রি হয়। এ ছাড়া অনেক ওষুধের দোকানে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা নিম্নমানের ওষুধ বিক্রি করেন।
গোপালদী এলাকার নিজামউদ্দিন নামে আরেক ক্রেতা বলেন, ভেজাল ও নিম্নমানের ওষুধ বিক্রির ক্ষেত্রে ভালো মানের ওষুধের চেয়ে ৪০ থেকে ৫০ শতাংশ বেশি কমিশন নেওয়া হচ্ছে। এতে বেশি লাভের আশায় ভেজাল ও নিম্নমানের ওষুধ বিক্রিতে বেশি আগ্রহী হচ্ছে ওষুধ ব্যবসায়ীরা। সাধারণ মানুষও কোন ওষুধটি আসল কোনটি ভেজাল তা চিহ্নিত করতে পারে না। ফলে ভেজাল ও নিম্নমানের ওষুধের বাণিজ্য যেমন দিন দিন জমজমাট হচ্ছে, তেমনি স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ফার্মেসির মালিক বলেন, এই উপজেলায় যে যার মতো করে ওষুধের দোকান দিয়েছেন। হাতেগোনা কয়েকজনের ফার্মাসিস্ট সনদ রয়েছে। অনেকেরই ড্রাগ লাইসেন্স নেই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, এ উপজেলায় অনেক ওষুধের দোকান রয়েছে। তবে হাতেগোনা কয়েকটি ফার্মেসিতে ডিপ্লোমাধারী ফার্মাসিস্ট রয়েছে। ১৯৪৬ সালের ওষুধ বিধিমালা অনুযায়ী ফার্মাসিস্ট ও ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ মজুত, প্রদর্শন ও বিক্রি শাস্তিযোগ্য অপরাধ।
আড়াইহাজারের ইউএনও সাজ্জাত হোসেন বলেন, ফার্মেসি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখানে ড্রাগ লাইসেন্স ও একজন প্রশিক্ষিত ব্যক্তির সার্বক্ষণিক থাকা প্রয়োজন। এসব না থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া অনুমোদনহীন ওষুধ বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণকারীদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
 

সুত্র: সমকাল

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!