নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
আড়াইহাজারে আজাদ অনুসারী জাকারিয়া- ইদ্রিস আলী গ্রুপের সংঘর্ষে আহত-১৫

আড়াইহাজারে আজাদ অনুসারী জাকারিয়া- ইদ্রিস আলী গ্রুপের সংঘর্ষে আহত-১৫

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইল মোড়া এলাকায় ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের অনুসারী জাকারিয়া ও ইদ্রিস আলী বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।
জানা যায়,গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ সোমবার সন্ধ্যায়  কাকাইলমোড়া এবং বাহেরচর গ্রামে নজরুল ইসলাম আজাদ অনুসারী বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং প্রায় চল্লিশ লক্ষ টাকার মালামাল লুটপাটের ঘটনা ঘটে।
অনুসন্ধানে জানা যায়,গত ১৫ সেপ্টেম্বর ঘটনার  এর জের ধরে  গতকাল ১৮ আগষ্ট ২০২৫ তারিখে খাগকান্দা ইউনিয়নের সাবেক আওয়ামীলীগ নেতা এবং বর্তমানে উক্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া এবং একই ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং লুটপাটের ঘটনা ঘটে।
উক্ত ঘটনায় মঞ্জু, ফামি, রনি, মনির, মুকবুল হোসেন, ফজলুল করিম এবং সাইদুলকে মারধর করে গুরুতর আহত করে।
এছাড়াও, আজিজের ছেলে রনির বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে বিভিন্ন জিনিসপত্রের সাথে ১টি অটো নিয়ে যায় এবং মনিরের ১০০০ মুরগি লুট করে নিয়ে যায়।
উক্ত সংঘর্ষে প্রায় ১৫ জন লোক আহত হয় এবং রনির একটি চোখ নষ্ট হয়ে যায়।  তাছাড়াও একইদিন কাকাইল মোড়া এলাকার আবেদ আলী, ফেলানী এবং জিলানী  ও বাহেরচর এলাকার কাউসার, রুবেল, আফরোজা, জাহাঙ্গীর, আলমগীর, জসিম, মোস্তফা, সেলিম, ঈমান মিস্ত্রী, হানিফা এবং মোরসালিন এর বাড়ি ঘর ভাঙচুর এবং লুটপাট করা হয়।
পরবর্তীতে উল্লেখিত সংঘর্ষের জের ধরে গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ সোমবার সন্ধ্যায় জাকারিয়ার নির্দেশে আড়াইহাজার থানার সহকারী উপ-পরিদর্শক রুহুল আমিন এর নেতৃত্বে কাকাইলমোড়া এবং বাহেরচর গ্রামের ইদ্রিস আলীর অনুসারীদের গ্রেফতার এর উদ্দেশ্যে ধাওয়া করা হয়‌।
পুলিশের ভয়ে লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়ে গেলে জাকারিয়ার অনুসারীরা পুলিশের সামনেই ভুক্তভোগীদের বাড়িঘরে হামলা ও লুটপাট চালায় ।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে উক্ত হামলায়- ডালু, রাসেল, আনার, নুরনবী এবং শাহ আলম গুরুতর আহত হয়।
এছাড়াও, শাহ আলম এর ১১০০ ডিম উয়ালা মুরগি ও ১টি মটর, আরাফাত আলীর ২টি মটর, মঞ্জুর ৪টি গরু, শহিদুল্লাহর ২টি গরু, হকের ২টি গরু, জাকির এর ২টি ছাগল এবং মোমেনের গ্যারেজ হতে ১টি গাড়ি লুট করে নিয়ে যায়।
পাশাপাশি শাহ আলম, দেলোয়ার, আলামিন, মঞ্জুর, শফিকুল, ফারুক, মোস্তফা, শাজাহান, আলমগীর, আনার, ডালু, শহীদ, হক, হানিফা, ফজলুল করিম, রনি, দুদু মিয়া এবং আজিজের বাড়িতে ভাংচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যায়।
খাগকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়ার বিষয়ে উক্ত এলাকার সাধারণ জনগণ এর সাথে কথা বলে জানা যায়, এই জাকারিয়া বিগত আওয়ামীলীগ সরকারের আমলে আওয়ামীলীগ এর নেতা হয়ে এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ জনগণের উপর অনেক অন্যায় অত্যাচার করেছে।
তার বিরুদ্ধে আওয়ামী লীগ আমলেই প্রায় ৭ এর অধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে অগণিত অভিযোগের কারণে তৎকালীন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু তাকে দল থেকে বাদ দেয়ার পরিকল্পনা গ্রহণ করে। পরবর্তীতে সে বিএনপি’র শীর্ষস্থানীয় দুইজন নেতাকে টাকা দিয়ে খাগকান্দা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের পদটি বাগিয়ে নেয়।
তার এই ধরনের অপকর্মের কারণে এলাকাবাসী তাকে এলাকাছাড়া করে। বর্তমানে সে আড়াইহাজারে ভাড়া বাসায় বসবাস করছে।  এই ধরনের একজন বিতর্কিত ব্যক্তির বিরুদ্ধে বারংবার বিভিন্ন প্রতিবেদন এবং অভিযোগ থাকলেও আড়াইহাজার উপজেলা বিএনপি তার বিরুদ্ধে কোন সাংগঠনিক ব্যবস্থা তো গ্রহণ করেই নি উল্টো আড়াইহাজার থানা পুলিশও মামলায় জর্জরিত একজন ব্যক্তির কথায় নিরীহ মানুষকে হয়রানি করছে।
তবে আমাদের প্রতিবেদন প্রকাশ এর খবর পেয়ে গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নিজেদের গা বাঁচানোর জন্য  আড়াইহাজার উপজেলা বিএনপি তার এই কর্মকাণ্ডের কারণে শোকজ নোটিশ দেয়। কিন্তু খাগকান্দা ইউনিয়নবাসী এবং বিএনপির নির্যাতিত নেতাকর্মীরা এই বিতর্কিত ব্যক্তির হাত থেকে রক্ষা পেতে বিএনপি’র হাই কমান্ডকে এই জাকারিয়াকে দল থেকে  দ্রুত বহিষ্কার এর জন্য জোর দাবি জানিয়েছে।
এছাড়াও উপজেলা প্রশাসনকে এই জাকারিয়াকে তার পূর্বের বিভিন্ন মামলা এবং বর্তমানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুলিশকে জনগণের বিপক্ষে লেলিয়ে দেয়ার জন্য  দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!