নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
আড়াইহাজারে ইউপি সদস্যসহ তিনজনকে তুলে নিয়ে নির্যাতন, গরু লুট করে ভুরি ভোজ

আড়াইহাজারে ইউপি সদস্যসহ তিনজনকে তুলে নিয়ে নির্যাতন, গরু লুট করে ভুরি ভোজ

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

আড়াইহাজারে চিহ্নিত ডাকাত সফুর নেতৃত্বে সন্ত্রাসীরা বুধবার দিবাগত রাতে মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া গ্রামে ইউপি সদস্য সাত্তারসহ তিনজনকে বাড়ি থেকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন চালায়, আটটি গরু লুট করে নেয় এবং কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালায়। পরে মরদাসাদী গ্রামে নিয়ে গিয়ে দুটি গরু জবাই করে ভুরি ভোজে অংশ নেয় হামলাকারীরা। ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে, কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না, এমনকি থানায় অভিযোগ দিতেও ভয় পাচ্ছে ভুক্তভোগীরা।

স্থানীয়রা জানান, জোকারদিয়া এলাকার চিহ্নিত ডাকাত সফু একাধিক ডাকাতি মামলার আসামি হলেও দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং সন্ত্রাসীদের নেতৃত্ব দিচ্ছে। ধারণা করা হচ্ছে, কেউ তাকে পুলিশে ধরিয়ে দিতে পারে বা প্রতিরোধ গড়ে তুলতে পারে—এই আশঙ্কায় সে এই পরিকল্পিত হামলা চালায়।

হামলায় জয়নাল ও কামালের বাড়িতে হানা দিয়ে সন্ত্রাসীরা জয়নালের দুটি, কামালের দুটি এবং জামালের চারটি গরু লুট করে নিয়ে যায়। পরে ইউপি সদস্য সাত্তার, স্থানীয় বাসিন্দা শাহাদাত ও বাবুলকে জোরপূর্বক তুলে নিয়ে যায় সফুর বাড়িতে এবং সেখানে তাদের ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। আহতদের ঢাকার পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গরুগুলো মরদাসাদী গ্রামে নিয়ে গিয়ে দুইটি জবাই করে তারা ভোজের আয়োজন করে। এ ঘটনার পর জোকারদিয়া গ্রামে সুনসান নীরবতা বিরাজ করছে। আতঙ্কে সাধারণ মানুষ কাজকর্মে যেতে পারছে না, অনেকে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সন্ত্রাসী সফু ও তার বাহিনীর দমন না হলে এ ধরনের হামলা আবারও ঘটতে পারে। তবে আতঙ্কের কারণে অনেকেই প্রকাশ্যে কিছু বলতে রাজি নন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!