নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
আড়াইহাজারে একরাতে ৯ স্থানে চুরি ডাকাতি, আটক ১

আড়াইহাজারে একরাতে ৯ স্থানে চুরি ডাকাতি, আটক ১

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই রাতে ৯ স্থানে চুরি ডাকাতির ঘটনা ঘটেছে। অটো চুরির সময় শামীম (৩৫) নামে এক ডাকাতকে ধরে এলাকাবাসি গণপিটুনী দিলে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে এবং পরে জেল হাজতে প্রেরণ করে। ঘটনা গুলো ঘটেছে সোমবার (২৭ জানুয়ারী ) দিবাগত রাতে। গণপিটনীর শিকার ডাকাত শামীম হাইজাদী ইউনিয়নের আপরদী এলাকার রোস্তম আলীর পুত্র। তাকে গণপিটুনী থেকে রক্ষা করতে গিয়ে ৩ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
জানা গেছে, ওই রাতে অনুমান দেড়টা থেকে ভোর ৪টা পর্যন্ত খাগকান্দা ইউনিয়নের শম্ভুপুরা গ্রামের জামাল, নূর মোহাম্মদ, লিটন, ফরিদ, বাচ্চু, তাছলিমা,এবং পূর্ব আতাদী গ্রামের ফজলু ক্বারীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাত দল বাড়ীর গেইট এবং ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রত্যেক বাড়ীর পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার সহ সর্বস্ব লুটে নেয়। এর মধ্যে পূর্ব আতাদী গ্রামের ফজলু ক্বারীর বাড়ী থেকে নগদ ৮০ হাজার টাকা এবং স্বর্ণালংকার লুটে নিয়েছে বলে জানা গেছে।
তাছাড়া উপজেলার হাইজাদী ইউনিয়নের রাইনাদী এলাকায় অটোরিকসা চুরী করে নিয়ে যাওয়ার সময় কূখ্যাত ডাকাত, একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত অসামী এবং ৫টি ডাকাতি মামলার আসামী আপরদী গ্রামের রোস্তম আলীর পুত্র শামীম (৩৫) কে গণপিটুনী দেয়ার সময় থানা পুলিশ মূমুর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে।
এ সময় জনতার রোষানলে পড়ে এসআই মাজহার, এসআই আসাদ এবং এএসআই মামুন আহত হন। আহত ডাকাত শামীমকে প্রথমে আড়াইহাজার উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে মঙ্গলবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
অপর দিকে নরসিংদী মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আড়াইহাজার থানাস্থ বৈলারকান্দি পাওয়ার হাউজ এলাকায় রোড ডাকাতির প্রস্ততি কালে এলাকাবাসি ও পুলিশ মিলে ডাকাত দলকে ধাওয়া করে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, প্রতিটি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লুন্ঠিত মালামাল উদ্ধার এবং ডাকাত গ্রেফতারে কাজ করছে পুলিশ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!