নারায়ণগঞ্জ রবিবার | ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুর
সিদ্ধিরগঞ্জে পদ্মা ডিপোতে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের বিএনপি নেতার হুমকি
আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, আতংক
নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা
সারাদেশে পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি
বকশীগঞ্জে জলাবদ্ধ কৃষিজমি পরিদর্শনে বিএনপি নেতা শাকিল
সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর মতির সহযোগী যুবলীগ নেতা জালাল উদ্দীন বেপরোয়া
সোনারগাঁয়ে দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুলে লুটপাট, আটক ১
সোনারগাঁয়ে মোটরসাইকেলের ফিল্টার বক্সে পাওয়া গেল ২ হাজার ইয়াবা
২৪’র ৪ঠা অগাস্ট এক থানায় ১৫জন পুলিশ হত্যার পর কী হয়েছে?
মৌলিক সুবিধার সংকটে ও অবহেলায় আমতলীর মহাশ্মশানঘাট,
পিলখানা হত্যাকাণ্ডের তথ্য জানতেন বলেই ‘জঙ্গি’ সাজিয়ে মেজর জাহিদকে হত্যা
ফলের বাজারে বিষের থাবা, নেপথ্যে কারা?
টসটসে হলুদ আনারসই এখন শরীরে প্রবেশ করাচ্ছে ‘বিষ’
ফতুল্লায় ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
ফতুল্লায় ১০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
রাষ্ট্রপতি বাছাইয়ে কেমন প্রার্থী খুঁজছে বিএনপি?
আবেগঘন পরিবেশে শেষ জুমা, বিদায় নিলেন মাওলানা ইকবাল হোসেন
বন্দরে চুরি মামলায় যুবদল নেতা কাজল প্রধান গ্রেফতার
জমি সংক্রান্ত বিরোধ: আড়াইহাজারে ভাইদের হাতে ভাই খুন
সিদ্ধিরগঞ্জে দিনমজুরের রহস্যজনক মৃত্যু,
সোনারগাঁয়ে সরকারি দপ্তর ও চলমান কার্যক্রম পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার
আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: ‘পরিবারের দাবি হত্যা’
আমতলীতে মেধাবী ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বক্তাবলীতে মাদ্রাসা ছাত্র নিহত! ‘ধামাচাপা দিতে দরকষাকষি’
কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ
সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে আহত ১৫
নাসিকের ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা
Next
Prev
প্রচ্ছদ
আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, আতংক

আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, আতংক

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই সময়ে পাল্টাপাল্টি মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিলেও পুলিশের মধ্যস্থতায় বড় ধরনের কোনো সংঘাতের ঘটনা ঘটেনি।

​শনিবার (১ আগস্ট) বিকেল ৫টা থেকে দেড় ঘন্টাব্যাপী আড়াইহাজার বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে আড়াইহাজার বাজার এলাকায় জামায়াতে ইসলামী একটি মিছিল বের করে। ঠিক একই সময় বিএনপির নেতাকর্মীরাও পৃথক একটি মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন। দুটি মিছিল কাছাকাছি চলে এলে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয় পুলিশ।

​জানা গেছে, ওই সময়ে বিএনপির মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুতফর রহমান আব্দু, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ।

​অন্যদিকে জামায়াতের মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমির মুমিনুর হক সরকার, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা এবং আড়াইহাজার উত্তর শাখার আমির মাওলানা মনিরুল ইসলাম।

​কর্মসূচি নিয়ে জামায়াতের নেতা অধ্যাপক ইলিয়াস মোল্লা বলেন, এটি আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। বিএনপি মূলত আমাদের কর্মসূচিতে বাধা দেওয়ার উদ্দেশ্যেই আজ মাঠে নেমেছিল। তবে আমরা কোনো ধরনের সংঘাতের দিকে যাইনি।

​তবে জামায়াতের এই দাবি অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ বলেন, আমরা আমাদের আগেই নির্ধারিত কর্মসূচি পালন করতে মাঠে নেমেছিলাম। আমরা কারো কোনো উস্কানিতে পা দিইনি।

​এদিকে পাল্টাপাল্টি মিছিল ও উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে আড়াইহাজার বাজার এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পুলিশ সদস্যরা দুই মিছিলের মাঝামাঝি অবস্থান বজায় রেখে বড় ধরনের সংঘর্ষ এড়াতে সক্ষম হন।

​সার্বিক বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঝখানে অবস্থান নিয়েছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং উভয় পক্ষই তাদের নিজ নিজ কর্মসূচি পালন শেষ করে স্থান ত্যাগ করেছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!