জাগো নারায়ণগঞ্জ
আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং দুপ্তারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাসুম বিল্লাহর বিরুদ্ধে বিএনপি’র এক নেতার নির্দেশে চাঁদাবাজি করার অভিযোগ পাওয়া গিয়েছে।
জানা যায়, বান্টি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অধ্যাপক ইকবাল হোসেন ভূঁইয়া জামায়াত পন্থী নেতা হওয়ার কারণে বিগত ১৫ বছর শিক্ষকতা করতে পারেননি।
তার অবর্তমানে সেখানে দায়িত্ব পালন করেছেন সেখানকার সহকারী প্রধান শিক্ষক যিনি একজন আওয়ামী লীগ কর্মী ছিলেন। ৫ই আগস্ট সরকার পতনের পর এই সহকারি প্রধান শিক্ষকের নিকট অভিযুক্ত মাসুম বিল্লাহ ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।
এছাড়াও বান্টি বাজার এলাকার বিভিন্ন মার্কেট এবং দোকানদারের নিকট থেকে প্রায় অর্ধ কোটি টাকা এবং বিভিন্ন মিল ফ্যাক্টরি থেকে বিপুল পরিমাণ চাঁদা দাবি করেছে বলে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গিয়েছে।
বিস্তারিত তথ্যে জানা যায়, এই মাসুম বিল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এর কাকা এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আব্দুর বন্ধু।
তাদের এই বন্ধুত্বের সুবাদে তিনি দীর্ঘদিন আব্দু শেল্টারে এলাকায় অবস্থান করতেন। 
কিছুদিন আগের একটি ভিডিও ক্লিপ থেকে জানা যায়, চাঁদাবাজির বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকাবাসী মাসুম বিল্লাহ কে আটক করলে মাসুম বিল্লাহ তাদেরকে বলেন তিনি তার বন্ধু লুৎফর রহমান আব্দুর নির্দেশে এই চাঁদাবাজি করেছেন। পরবর্তীতে নজরুল ইসলাম আজাদ এবং লুৎফুর রহমান আব্দুর নিজেদের রক্ষার্থে এবং বিষয়টি গোপন রাখার জন্য তাকে তৎক্ষণাৎ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।




