নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
আড়াইহাজারে লেডি সন্ত্রাসী সীমার সাজানো মামলায় লন্ডভন্ড একটি পরিবার!

আড়াইহাজারে লেডি সন্ত্রাসী সীমার সাজানো মামলায় লন্ডভন্ড একটি পরিবার!

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

পাচ্ছেনা পুলিশী সহযোগিতা
ষ্টাফ রিপোর্টার:
নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মুকুন্দী গ্রামের চিহিৃত লেডি সন্ত্রাসী ও লোভী সীমা আক্তারের সাজানো মিথ্যা মামলায় লন্ডভন্ড হয়ে পড়েছে একটি পরিবার।
মামলায় বাদী সীমা আক্তার (৪০), পিতা-মৃত আক্কাছ আলী, মাতা-শাহিদা বেগম, স্বামী-গোলাম মোস্তফা, সাং-মুকুন্দী উল্লেখ করেন, বিবাদী ১। আনোয়ার হোসেন অনু (৫৫), পিতা-মৃত হাফিজ উদ্দিন, সাং-আড়াইহাজার, ২। হাসান আলী ডাকাত (৫০), পিতা-কালু মিয়া, সাং-কৃষ্ণপুরা, ৩। রিংকু (১৮), পিতা-হাসান আলী, সাং-কৃষ্ণপুরা, ৪। মমতাজ (৪৫), স্বামী-হাসান আলী, সাং-কৃষ্ণপুরা, ৫। পারভীন (৪৫), স্বামী-আনোয়ার হোসেন অনু, সাং-আড়াইহাজার, ৬। রাহুল (১৯), পিতা-ডালিম, সাং-মুকুন্দি, ৭। অর্তৃক (২০), পিতা-আনোয়ার হোসেন অনু, সাং-আড়াইহাজার, ৮। মুন্না (১৯), পিতা-মোঃ আলী, সাং-কৃষ্ণপুরা, ৯। শহিদুল্লাহ (২৪), পিতা-সোনা মিয়া, সাং-মুকুন্দি, ১০। জাহানারা বেগম (৪৮), পিতা-কালু মিয়া, সাং-নাগেরচর, ১১। রুবেল (৪৫), পিতা-আঃ হক মুন্সি, সাং-শ্রীনিবাসদী, ১২। তাসনুভা জাহান পারুল (২৮), পিতা-গোলাম মোস্তফা, সাং-মুকুন্দি, ১৩। তাবাসুম জাহান শাহানাজ (২৬), পিতা-গোলাম মোস্তফা, সাং-মুকুন্দি, ১৪। শাহ আলী ডাকাত (৪০), পিতা-অজ্ঞাত, সাং-মুকুন্দী, ১৫। সৌরভ (২৪), পিতা-আবু, মুকুন্দি, ১৬। শ্রাবন (২২), পিতা-সুরুজ ডাকাত, সাং-কৃষ্ণপুরা, সর্ব থানা-আড়াইহাজার, জেলা-নারায়নগঞ্জ সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন বেআইনী জনতাবদ্ধে অনধিকার বসতবাড়ি ও ঘরে প্রবেশ করিয়া চাঁদা দাবী করত হত্যার উদ্দেশে মারপিট করিয়া সাধারণ ও গুরুতর রক্তাক্ত জখম , শ্লীলতাহানী ও চুরিসহ হুমকি প্রদান করিলে অফিসার ইনচার্জ সাহেব আড়াইহাজার থানার মামলা নং-৩২ তারিখ-১৪/০৫/২৬ ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৩০৭/৩২৩/৩২৪/৩২৬/৩৫৪/৩৭৯/৩৮০/৩৮৫/৫০৬ পেনাল কোড রুজু করেন। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ এবং এসআই জহিরুল ইসলাম তদন্ত না করেই মামলার রেকর্ড করেন।
এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
জমির মালিক ও সীমার মামলার আসামী তাসনুভা জাহান পারুল বলেন,আড়াইহাজার থানা পুলিশ লেডিস সন্ত্রাসী সীমা আক্তারের পক্ষ নিয়ে কাজ করছে।
২৫ বছর আগে আমার পিতা ডাঃ গোলাম মোস্তফা আদালতের মাধ্যমে পারিবারিক আইন মোতাবেক তালাক দেন। পরে সীমা আক্তার মনির নামে একজনকে বিয়ে করেন। মনির লেডি সন্ত্রাসী সীমাকে তালাক দিলে তিনি আড়াইহাজার থানা পুলিশের সহযোগিতায় আমাদের দুই বোনের জমি দখল করতে বাড়িতে উঠে।
তারপর থেকে একের পর এক ষড়যন্ত্র করতে থাকে। কয়েকদিন আগে আমাদের দুই বোন সহ ১৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে।
সেই মামলায় জেলা বিএনপি সাবেক অর্থ সম্পাদক ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু এবং আমার ছোট বোন শাহনাজকে আটক করে থানা পুলিশ।
কান্না জড়িত কন্ঠে পারুল বলেন,স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ ও তার ভাই রাকিব লেডি সন্ত্রাসী সীমা আক্তার কে শেল্টার দিচ্ছে যার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সীমা আক্তার ও তার সন্ত্রাসী বাহিনীর হাত হতে আমার বোন,বাবা ও দাদীকে এবং মিথ্যা মামলা,সম্পত্তি দখল মুক্ত করতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং নারায়নগঞ্জের পুলিশ সুপারের নিকট জোর দাবী জানান তাসনুভা জাহান পারুল।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!