নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
কুতুবপুরে ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেবকে টাকা দিলে কাজ না দিলে ভোগান্তি!!
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
ছিনতাইকারী ও ‘ফিটিংবাজ’দের দখলে ফতুল্লার পঞ্চবটি রাত: নীরব প্রশাসন
শেরপুরের শ্রীবরদীতে উদ্বোধন উপলক্ষে খন্দকার ফাউন্ডেশনের ফ্রী মেডিকেল ক্যাম্প  
চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল
Next
Prev
প্রচ্ছদ
আড়াইহাজারে ৩ ডাকাত আটক করে পুলিশে দিল বিএনপি নেতা সুমনের লোকজন

আড়াইহাজারে ৩ ডাকাত আটক করে পুলিশে দিল বিএনপি নেতা সুমনের লোকজন

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ঝাউগড়া এলাকা হতে ৩ ডাকাতকে আটক করে থানা পুলিশের হাতে সোর্পদ করেছে কেন্দ্রীয় বিএনপি নেতা মাহমুদুর রহমান সুমনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) দিবাগত ৪ ফেব্রুয়ারী রাত দেড়টায় ঝাউগড়া রাকিবের বাড়ি হতে হিমেল,রাকিব সহ ৩ ডাকাতকে আটক করে বিএনপি নেতা সুমনের নেতাকর্মীরা। বাকি ২ জন ডাকাত পালিয়ে যায় বলে এলাকাবাসী সুত্রে জানা যায়।
ইদানিং আড়াইহাজার থানার প্রতিটি ইউনিয়নে ডাকাতির ঘটনা আশংকাজনক ভাবে বৃদ্ধি পাওয়ায় মানুষ চরম আতংকের মধ্যে দিনযাপন করছিল। ডাকাতদের দাপটে আড়াইহাজার থানা পুলিশ অসহায় হয়ে পড়ে। ডাকাত গ্রেফতারে চরম ব্যর্থতার পরিচয় দেয় পুলিশ। ডাকাত দমনে মাঠে নামেন বিএনপি নেতা মাহমুদুর রহমান সুমন। তার নেতাকর্মীরা ডাকাতের প্রস্তুতির খবর জানতে পেরে ডাকাত রাকিবের বাড়িতে হানা দিয়ে ৩ জনকে আটক করে পুলিশের হাতে সোর্পদ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক সুত্র হতে জানা যায়,এসআই ইসলাম ও এসআই মামুনের কাছে আটককৃত ডাকাতদের সোপর্দ করা হয়।
আটককৃত ডাকাতরা স্থানীয় বিএনপি কেন্দ্রীয় কমিটির এক নেতার লোক হওয়ায় ৩ লাখ টাকা নিয়ে ৫৪ ধারায় কোর্টে পাঠানোর চেষ্টা করছে বলে জানা গেছে।
এ ব্যাপারে বিএনপি নেতা মাহমুদুর রহমান সুমন মুঠোফোনে বলেন, উনি বলছেন এক আপনারা শুনেছেন এক। চোর,ডাকাতদের কোন দল নাই। আমার দলের লোকরা ডাকাত ধরে দিয়েছে। এ জন্য আমি আমার দলের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ওসি সাহেব ডাকাত ধরিয়ে দেওয়ায় আমাদের ধন্যবাদ জানিয়েছেন।
এ ব্যাপারে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ এনায়েত হোসেন মুঠোফোনে বলেন,আটককৃতরা নজরুল ইসলাম আজাদের লোক নয় তারা সুমনের লোক। অর্থনৈতিক লেনদেনের ও ৫৪ ধারায় কোর্টে প্রেরনের কথা শুনে বলেন,আপনাদের এসব কথা কে বলে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!