ষ্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার গেইটের সামনে বাদীকে মারধর করেছে মারামারি মামলার আসামি মঞ্জুর স্বজনরা।
ঘটনটি ঘটেছে মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা ৬ টায় আড়াইহাজার থানার গেইটে।
বাদী মোঃ আতাবুর রহমান জানান,আমি আগে মারামারির ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা দায়ের করেছিলাম।সেই মামলায় এস আই রুহুল আমিন ঢাকা হতে খাগকান্দা নয়াপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী আসামী মঞ্জুকে আটক করে থানায় নিয়ে আসে।
মঞ্জু সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর অন্যতম দোসর খাগকান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহীনের সেকেন্ড ইন কমান্ড হিসেবে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল।তার ভয়ে এলাকার মানুষ সবসময় আতংকিত থাকতো।
এসআই রুহুল আমিন আমাকে থানায় আসতে বললে আমি থানা গেইটে আসা মাত্র পূর্ব থেকে প্রস্তুতি নেয়া সন্ত্রাসী হারুন,মনির,মাসুম সহ কয়েকজন বেদম মারধর করে গুরুতর রক্তাক্ত আহত করে।
আশপাশের লোকজন আমাকে উদ্ধার করে থানার ভিতরে নিয়ে যায়।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ তদন্তকে একাধিক ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এসআই রুহুল আমিন জাগো নারায়ণগঞ্জ ২৪. কমকে মুঠোফোনে বলেন,থানার গেইটে দু পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে শুনেছি।আসামীকে কোর্টে পাঠানো হবে।




