নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
ব্যাংক ঋণ, গাড়ি কেলেঙ্কারি, স্ত্রীর কোটিকোটি—আজাদ বিতর্ক তুঙ্গে

ব্যাংক ঋণ, গাড়ি কেলেঙ্কারি, স্ত্রীর কোটিকোটি—আজাদ বিতর্ক তুঙ্গে

প্রকাশিতঃ

গাড়ি কেলেঙ্কারি থেকে ব্যাংক ঋণ—নজরুল ইসলাম আজাদকে ঘিরে প্রশ্নের পাহাড়

নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের হলফনামা বিশ্লেষণ করে উঠে এসেছে বিস্ময়কর ও উদ্বেগজনক চিত্র। নিজের নামে কোনো ব্যক্তিগত গাড়ি বা বাড়ি না থাকলেও তার নামে রয়েছে প্রায় ২৭ কোটি টাকার ব্যাংক ঋণ। একই সময়ে গত সাত বছরে তার স্ত্রী খন্দকার নাঈমা নুসরাতের সম্পদ বেড়েছে ৮৪১ গুণ, যা স্বাভাবিক আয়-ব্যয়ের হিসাবকে প্রশ্নবিদ্ধ করেছে।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, পেশায় ব্যবসায়ী নজরুল ইসলাম আজাদের বাৎসরিক আয় মাত্র লাখ হাজার টাকা। অথচ তার স্ত্রী, যার বাৎসরিক আয় দেখানো হয়েছে প্রায় লাখ টাকা, বর্তমানে ১৬ কোটি ৮২ লাখ টাকার মালিক। ২০১৮ সালে যেখানে স্ত্রীর নামে ছিল মাত্র লাখ টাকা নগদ, সেখানে এখন শুধু নগদ অর্থই রয়েছে ১৪ কোটির বেশি।

ব্যবসার পরিচয় নেই, অথচ কোটি কোটি টাকা !

হলফনামায় আজাদ ও তার স্ত্রীর ব্যবসার ধরন, প্রকৃতি কিংবা বিনিয়োগ খাত সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য নেই। সীমিত আয় দেখিয়েও এত বিপুল সম্পদ কীভাবে অর্জিত হলো—সে বিষয়ে কোনো ব্যাখ্যাও নেই হলফনামায়। আয়কর নথি অনুযায়ী, চলতি অর্থবছরে আজাদ দিয়েছেন মাত্র ৫৮ হাজার টাকা, আর তার স্ত্রী দিয়েছেন ৩৫ হাজার টাকা আয়কর—যা তাদের ঘোষিত সম্পদের তুলনায় নিতান্তই নগণ্য।

ব্যাংক ঋণ খেলাপির অতীত

নজরুল ইসলাম আজাদ বেসিক ব্যাংক লিমিটেডের গুলশান শাখা থেকে নেওয়া মেসার্স এস অ্যান্ড জে স্টীল মিল নামের একটি প্রতিষ্ঠানের ৪০ শতাংশ অংশীদার। এই প্রতিষ্ঠানের বিপরীতে বর্তমানে তার নামে ঋণ রয়েছে ২৭ কোটি লাখ টাকা। অথচ ২০১৮ সালে একই প্রতিষ্ঠানের নামে তার ঋণের পরিমাণ ছিল ৭১ কোটির বেশি

প্রশ্ন উঠছে—এই বিপুল ঋণ কীভাবে পরিশোধ হলো, আর তার দায় কীভাবে কমে এলো?

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে নেওয়া বড় অঙ্কের ঋণ দীর্ঘদিন ধরে আলোচিত একটি ইস্যু, যেখানে রাজনৈতিক প্রভাব ও অস্বচ্ছ লেনদেনের অভিযোগ নতুন নয়।

গাড়ি কেলেঙ্কারি বিতর্কিত অতীত

আজাদের রাজনৈতিক জীবনে বিতর্ক নতুন নয়। অতীতে গাড়ি কেলেঙ্কারিসহ একাধিক ঘটনায় তার নাম উঠে এসেছে আলোচনায়। যদিও বর্তমানে হলফনামায় তার বা তার পরিবারের নামে কোনো ব্যক্তিগত গাড়ির উল্লেখ নেই, তবুও অতীতের এসব ঘটনা তার আর্থিক ও রাজনৈতিক স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

মামলা আইনি জটিলতা

হলফনামা অনুযায়ী, নজরুল ইসলাম আজাদের বিরুদ্ধে মোট ২৬টি মামলা ছিল। এর মধ্যে ২৪টিতে তিনি খালাস পেলেও একটি বিস্ফোরক আইনের মামলা এখনো চলমান। এছাড়া অর্থঋণ আদালতের একটি মামলা আপসের মাধ্যমে স্থগিত রয়েছে। ২০১৮ সালে তার বিরুদ্ধে মামলার সংখ্যা ছিল ১৪টি—অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে মামলার সংখ্যাও বেড়েছে।

জনস্বার্থে প্রশ্ন

একজন সংসদ সদস্য প্রার্থীর ক্ষেত্রে আয়, সম্পদ, ঋণ ও আইনি অবস্থান জনস্বার্থের গুরুত্বপূর্ণ বিষয়। সীমিত আয়ের বিপরীতে স্ত্রীর নামে শতগুণ সম্পদ বৃদ্ধি, রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে নেওয়া বিপুল ঋণ এবং অতীতের বিতর্ক—সব মিলিয়ে নজরুল ইসলাম আজাদকে ঘিরে তৈরি হয়েছে গভীর প্রশ্ন ও সংশয়ের আবহ।

নির্বাচনের প্রাক্কালে এসব প্রশ্নের জবাব না এলে, নারায়ণগঞ্জ-২ আসনের ভোটারদের সামনে আরেকটি বড় প্রশ্ন থেকেই যাবে—সম্পদের উৎস কোথায়, আর এই ঋণের দায় শেষ পর্যন্ত কার কাঁধে ?

সুত্র: এনএনইউ২৪.কম:

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!