নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
অটোচালকদের হাতে জিম্মি নারায়ণগঞ্জ শহর নাকি সর্ষের ভিতরেই ভূত!

অটোচালকদের হাতে জিম্মি নারায়ণগঞ্জ শহর নাকি সর্ষের ভিতরেই ভূত!

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরকে অস্থিতিশীল করে তুলতে কারা ভূমিকা পালন করছে আওয়ামী লীগ নাকি সর্ষের ভিতরেই ভূত ! আন্দোলনের নামে হামলা ও যানজটের মুখে পড়ে নাকাল নারায়ণগঞ্জবাসী।

 

নারায়ণগঞ্জ শহরকে গ্রীন এন্ড ক্লিন করতে অগ্রহণী ভূমিকা পালন করছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তারই এক অনবদ্য অবদান হিসেবে শহরের সবচেয়ে প্রধান সমস্যা যানজট নিরসন করতে নিয়েছিলেন অন্যতম পরিকল্পনা। যার জন্য  যৌথভাবে কাজ করে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসণ, বিকেএমইএ ও চেম্বার অব কমার্স এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

 

একদল তরুন ছাত্ররা বিকেএমইএ ও চেম্বার অব কমার্সের হয়ে স্বেচ্ছাসেবক হিসেবে শহরকে যানজট মুক্ত করতে সকাল থেকে রাত অবধি রৌদ্রে শুকিয়ে বৃষ্টিতে ভেঁজে কাজ করে যাচ্ছে। সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবকরাও নাম মাত্র কাজ করলেও যানজট নিরসনে বিশাল ভূমিকা রাখছে এই তরুন স্বেচ্ছাসেবকরা। প্রতিনিয়ত শুনতে হচ্ছে অশ্লীল ভাষায় গালিগালাজ, কখনো বা অভিশাপ আবার কখনো মারধরের শিকার হচ্ছে। কখনো অটো চালক, কখনো বাস চালক আবার কখনো উল্টো পথে আসা কোন রাজনৈতিক নেতার হামলার শিকার হয়ে চললেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিরব ভূমিকা পালন করছে প্রশাসণ। এনিয়ে একাধিকবার অভিযোগ করেও সমাধান মিটেনি উল্টো পুলিশের সামনেই বিভিন্ন হুমকি দিয়ে চলে যাচ্ছে গাড়ীচালক বা গাড়ী মালিক সংগঠন নেতারা।

 

আজ ১৭ সেপ্টেম্বর বুধবার বেলা ১১ টায় চানমারি চানমারিতে উল্টোপথে অটো আসতে নিষেধ করাকে কেন্দ্র করে অটোচালকদের হামলার শিকার হয় যানজট নিরসনে রাসেল নামে এক স্বেচ্ছাসেবক। সেটাকে কেন্দ্র করে ঘটনাস্থলে আসলে দুই পক্ষের মধ্যে পাল্টা হামলার ঘটনা ঘটে। এতেই বেকে বসে চানমারি সড়ক অবরোধ করে আন্দোলনে বসে যান অটোচালকরা। যার ফলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড অবরোধে দীর্ঘ ৪ ঘন্টায় যানজটে নাকাল হয় নারায়ণগঞ্জবাসী।

 

চানমারির প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, উলটোপথে অটো প্রবেশ করায় যানজটের সৃষ্টি হলেই কিছু অটো লিক করাকে কেন্দ্র করে যানজট নিরসনে স্বেচ্ছাসেবকের উপর ১৫/২০ অটোচালক হামলা চালায়।স্থানীয় লোকেরা ও দোকানদাররা স্বেচ্ছাসেবককে উদ্বার করে। খবর পেয়ে ঘটনাস্থলে স্বেচ্ছাসেবকরা আসলে তাদের উপর চড়াও হয় অটোচালকরা।এতেই দুই পক্ষের মধ্যে আবারও হামলার ঘটনা ঘটে।এর পরে ঢাকা নারায়ণগঞ্জ লিংকরোড অবরোধ করে অটোচালকরা। তাদের হাতে দেশীয় অস্ত্র( লাঠি, লোহার পাইপ,চাকু, ছুরি, সুইচ গিয়ার সহ একাধিক ধারালো) দেখা যায়।

 

অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে অটো চালকদের বিরুদ্ধে যানজট নিরসন স্বেচ্ছাসেবকরা ডিসি অফিসে অভিযোগ জানাতে গেলে তাদের কয়েকজন স্বেচ্ছাসেবকদের উপর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লিংকরোডে। ইট, বাইকের হেলমেট সহ লাঠি এবং লোহার পাইপ এবং সুইচ গিয়ার দিয়ে হামলা চালায়। সাংবাদিক এবং স্থানীয় লোকদের সহায়তায় আহত হলেও প্রানে বেঁচে যায় তারা।

 

হঠাৎ নারায়ণগঞ্জ শহরে অটোচালকদের হাতে দেশীয় অস্ত্র এবং সড়ক অবরোধ করে নারায়ণগঞ্জ শহরকে অস্থিতিশীল করার পায়তারা বলে মনে করছে অনেকেই। সামান্য ঘটনাকে কেন্দ্র করে শহরের প্রধান সড়ক ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে  দেশী অস্ত্র লাঠিসোটা, লোহার পাইক, চাকু, ছুড়ি, সুইচ গিয়ার সহ একাধিক ধারালো অস্ত্র দেখা গিয়েছে তাদের হাতে। প্রতিদিন যেখানে যানজট নিরসনের স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছে ছোটখাটো হামলা ও গালিগালাজের সম্মুখীন হলেও হঠাৎ প্রশাসণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সড়ক অবরোধ করে জনভোগান্তির সৃষ্টি এবং শহরকে অস্থিতিশীল করাকে ভিন্ন চোখে দেখচ্ছে অনেকেই।

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু, ও জামায়তে ইসলামী মহানগরীর সাবেক আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমাদ  মতে, নারায়ণগঞ্জ শহরকে অস্থিতিশীল করার পায়তারা করছে আওয়ামী লীগ। অটোচালকদের মধ্যে আওয়ামী লীগের লোকেরা প্রবেশ করে এই কাজ করছে বলে তারা মনে করছে। তাদের অনেকের মতে, আজকের আন্দোলনে অনেক আওয়ামী লীগের লোকেদের দেখা গিয়েছে। আবার অন্য জেলার লোকেরা এসে অটোচালকের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে।

 

অন্যদিকে ৫ আগষ্টের পর এক দল চাঁদাবাজিতে অতিষ্ঠ শহর সহ পুরো দেশবাসী।প্রতিটা সেক্টরে চাঁদা তুলছে অহরহ। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক গ্রীন এন্ড ক্লিন প্রজেক্টের মাধ্যমে যানজট নিরসনের জন্য যে স্বেচ্ছাসেবকরা কাজ করছে তাদের কারনে অনেক অবৈধ অটো স্ট্যান্ড থেকে বিএনপির অনেক নেতারা চাঁদা তুলছে পারছে না। এতেই স্বেচ্ছাসেবকদের উপরে অনেকটা ক্ষিপ্ত তারা। তাদের ইন্ধনেই অটো ও বাস চালকরা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে বলেও অনেকে মনে করছে। আজকের  ঘটনাও তারই কারনে হয়েছে। যেখানে এতদিন ধরে যানজট নিরসনে স্বেচ্ছাসেবকরা কাজ করে গেলেও হঠাৎ তাদের উপর অটোচালকদের চড়াও হওয়াটাও ভিন্ন চোখে দেখছে অনেকেই।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!