নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
অনুর্ধ্ব ১৫ ফুটবলে টাঙ্গাইলকে হারিয়ে ফাইনালে নারায়ণগঞ্জ

অনুর্ধ্ব ১৫ ফুটবলে টাঙ্গাইলকে হারিয়ে ফাইনালে নারায়ণগঞ্জ

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ষ্টাফ রিপোর্টার:
ইউসিবি বাফুফে অনুর্ধ্ব -১৫ জাতীয় ফুটবল লীগ ২০২৫ টুর্নামেন্টে সাভার বিকেএসপি গ্রাউন্ডে শক্তিশালী টাঙ্গাইল জেলাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে নারায়ণগঞ্জ জেলা ফুটবল দল। সোমবার ( ৫ মে ) এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলার শুরু থেকেই মাঠে টাঙ্গাইলের আধিপত্য ছিল। প্রথম মিনিট থেকে টাঙ্গাইল জেলা একের পর এক সাঁড়াশি আক্রমনে নারায়ণগঞ্জ জেলার রক্ষনে চীড় ধরিয়ে দেয়। নারায়ণগঞ্জ জেলার শক্তিশালী রক্ষণভাগ যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়ায় টাঙ্গাইলের ফরোয়ার্ডদের কাছে। মাঝে মাঝে নারায়ণগঞ্জ পাল্টা আক্রমনে গেলে ও লক্ষে পৌঁছতে পারছিলো না। এই আক্রমন পাল্টা আক্রমনে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে কোন দলই গোল করতে না পারায় প্রথমার্ধ গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল করতে মরিয়া হয়ে উঠে উভয় দল। দ্বিতীয়ার্ধে নারায়ণগঞ্জের খেলোয়াড়েরা আক্রমনের ধাঁর বাড়ালে খেলাটি তুমুল প্রতিদ্বন্দিতাপূর্ণ প্রাণবন্ত হয়ে ওঠে। খেলার ৭০ মিনিটের সময় নারায়ণগঞ্জ একটি পরিকল্পিত আক্রমন থেকে বদলি লেফট উইঙ্গার হাসিব ক্রস পাসে স্ট্রাইকার ইসমাইল কে দিলে ইসমাইল ২/৩জন খেলোয়াড় কে কাটিয়ে গোলকিপারের বা পাশ দিয়ে বল জালে পাঠালে নারায়ণগঞ্জের ডাগআউট উল্লাসে ফেটে পড়ে। উভয় দল প্রথম দুই খেলায় জেতার ফলে আজকের খেলাটি উভয় দলের কাছেই গুরুত্ব পূর্ণ ছিল। ৩ জয়ে পূর্ন ৯ পয়েন্ট নিয়ে নারায়ণগঞ্জ জেলা ফুটবল দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছেড়েছে।
আগামী ৮ মে ফাইনালে নারায়ণগঞ্জর মুখোমুখি হবে স্বাগতিক বিকেএসপি।
খেলার শেষে বিজয়ী দলের ইসমাইল কে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন বাফুফে’র কর্মকর্তা। নারায়ণগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এর সভাপতি সাবেক জাতীয় ফুটবলার শহীদ হোসেন স্বপন এর সার্বিক তত্বাবধানে দলের পক্ষে উপস্থিত ছিলেন টিম লিডার সাবেক জাতীয় ফুটবলার সুজন ভূঁইয়া,টিম ম্যানেজার নাদিম হাসান মিঠু,কোচ শংকর, সহকারী কোচ কামাল,কোচিং স্টাফ জাহাঙ্গীর হোসেন, ক্রীড়ানুরাগী গিয়াসউদ্দিন লাভলু প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!