নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
কুতুবপুরে ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেবকে টাকা দিলে কাজ না দিলে ভোগান্তি!!
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
ছিনতাইকারী ও ‘ফিটিংবাজ’দের দখলে ফতুল্লার পঞ্চবটি রাত: নীরব প্রশাসন
শেরপুরের শ্রীবরদীতে উদ্বোধন উপলক্ষে খন্দকার ফাউন্ডেশনের ফ্রী মেডিকেল ক্যাম্প  
চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল
Next
Prev
প্রচ্ছদ
অপরাধ নির্মুলে আপনারা উদ্দ্যোগ নিন আইনী ব্যবস্থা আমি নিবো – নবাগত এমপি আলআমিন

অপরাধ নির্মুলে আপনারা উদ্দ্যোগ নিন আইনী ব্যবস্থা আমি নিবো – নবাগত এমপি আলআমিন

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে সংবর্ধনা জানিয়ে বিজয় উদযাপন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জনতার রায় ও বিশ্বাসের বিজয়ে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন। মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারী ) বাদ মাগরীব ফতুল্লার পিলকুনি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজয় উদযাপন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, সাধারন মানুষ শান্তিতে বসবাস করতে চায় বলেই ১২ ফেব্রুয়ারী নির্বাচনে আমাকে জয়যুক্ত করিয়েছেন। আমরা ক্ষমতা উপভোগ করতে আসিনি। এসেছি সাধারন মানুষের সেবা করার জন্য। তিনি বলেন,এ এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলাবদ্ধতা ও মাদক সস্ত্রাস। যদি এলাকার সবাই ঐক্যবদ্ধভাবে আমাকে সহযোগিতা করেন তাহলে তা সমাধান সম্ভব। তবে সাহস করে আপনাদেরকে এগিয়ে আসতে হবে এ সমস্যা সমাধানের জন্য। সমাজ থেকে মাদক দুরীকরন সর্ম্পকে নবাগত এমপি বলেন,এলাকার নেতারা যদি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেন তাহলে তাদেরকে সাধুবাদ জানাবো আর যদি তাদেরকে আশ্রয়-প্রশ্রয় দেন তাহলে তাদেরকে ঝাড়– পেটা করা হবে। তদ্রুপ পুলিশ প্রশাসনও মাদকের বিরুদ্ধে না গিয়ে যদি সাধারন মানুষকে সহযোগিতার পরিবর্তে মাদক বিক্রেতাদের সহযোগিতা করেন তাহলে তাদের ক্ষেত্রেও সেটা হবে। অপরাধ নির্মুলে আপনারা উদ্দ্যোগ নিন আইনী ব্যবস্থা আমি নিবো।
তিনি আরও বলেন,দেশের মানুষ পরিবর্তন চায় বলেই আমাদেরকে জনপ্রতিনিধি করেছেন। বিগত সময়ে সমাজের অপরাধীরা মসজিদ কমিটি ও স্কুল কমিটিরও সভাপতি হয়েছেন কিন্তু বর্তমানে তা সম্ভব হবেনা। কারন ভালো মানুষ দিয়েই বর্তমান সমাজ ব্যবস্থা গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শওকত আলী, কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল), জাতীয় নাগরিক পার্টি, নিরব রায়হান, কেন্দ্রীয় সংগঠক, জাতীয় যুবশক্তি, জাবেদ আলম ও লুবনা রহমান, নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী সদস্য, জাতীয় নাগরিক পার্টি মোস্তফা খন্দকার, প্রধান সমন্বয়কারী, সোনারগাঁও উপজেলা, জাতীয় নাগরিক পার্টির মাহফুজ খান, আহ্বায়ক, জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা,আমিনুল ইসলাম, আহ্বায়ক, জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগর, জাহিদুল হক বাঁধন, সিনিয়র মুখ্য সংগঠক, জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা, সিফাত দেওয়ান, মুখ্য সংগঠক, জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগর এবং সরফরাজ হক সজীব, সদস্য সচিব, জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা।
আয়োজন ও সঞ্চালনায় ছিলেন মোঃ জহিরুল ইসলাম, সদস্য সচিব, জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগর।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন ঘটেছে এ নির্বাচনের মাধ্যমে। তারা নবনির্বাচিত সংসদ সদস্যের সফলতা কামনা করেন এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সামাজিক নেতৃত্ববৃন্দ এবং এলাকার বিপুল সংখ্যক সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!