ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের কাশীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম লাভলুর অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে তার বাসায় ছুটে যান জমিয়েত উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী।
শুক্রবার কাশীপুর এলাকার লাভলুর বাসভবনে উপস্থিত হয়ে মুফতি মনির কাসেমী তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গেও সময় কাটান। তিনি বলেন, “নুরুল ইসলাম লাভলু একজন সৎ, নির্লোভ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতা। তার অসুস্থতার খবর শুনে আর দেরি করতে মন চায়নি।”
তিনি লাভলুর পরিবারের সদস্যদের সান্তনাা দেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। পরে তিনি তার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন এবং বলেন, “আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এই কামনা করি। একজন নেতার অসুস্থতা শুধু তাঁর পরিবারের নয়, এটি সমাজ ও রাজনৈতিক অঙ্গনের জন্যও এক ধাক্কা।”
মুফতি মনির কাসেমীর সঙ্গে জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান ও বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তার এ মানবিক উদ্যোগ নেতাকর্মীদের মাঝে প্রশংসা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করেছে।
স্থানীয় রাজনৈতিক মহলে মুফতি মনির কাসেমীর এ সফরকে ইতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে, যা রাজনৈতিক সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের প্রতিচ্ছবি।




