নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
আইনশৃঙ্খলা বাহিনীকে ‘ম্যানেজ’ করে নদী খেকো রতন-সেলিম চক্রের তাণ্ডব!

আইনশৃঙ্খলা বাহিনীকে ‘ম্যানেজ’ করে নদী খেকো রতন-সেলিম চক্রের তাণ্ডব!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নের নদী ও চরাঞ্চল রক্ষায় এবার একজোট হতে শুরু করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। নদী খেকো একটি শক্তিশালী সিন্ডিকেটের অবাধ মাটিকাটা ও তা ইটের ভাটায় সরবরাহের কারণে পুরো এলাকা এখন তীব্র ভাঙনের মুখে পড়েছে। দিনের পর দিন নদী ও চরাঞ্চলের শত শত এশর জমি খুঁড়ে অবৈধভাবে কোটি কোটি টাকার মাটির ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এই চক্রটির বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা যায়, বক্তাবলীর প্রতাপনগর ও আনন্দবাজার এলাকার চরাঞ্চল লক্ষ্য করে সক্রিয় রয়েছে এই প্রভাবশালী চক্রটি। এই চক্রটির মূল হোতা হিসেবে উঠে এসেছে স্থানীয় রতন, সেলিম, মিজান, ছাত্তার, এসি আলী ও আতাউর রহমানের নাম। এরা দীর্ঘদিন ধরে একে অপরের যোগ সাজেশে প্রতাপনগর ও আনন্দবাজার এলাকার নদী তীরবর্তী পলিমাটি ও চরের জমি ড্রেজার এবং ড্রেজারের ট্রেইলার দিয়ে কেটে নিচ্ছে।

অভিযোগ রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর কিছু অসাধু সদস্যকে মোটা অঙ্কের বিনিময়ে ‘ম্যানেজ’ করেই তারা এই অবৈধ সাম্রাজ্য গড়ে তুলেছে।

প্রতিদিন রাত ১২টার পর থেকে শুরু হয় এই সিন্ডিকেটের তাণ্ডব। গভীর রাত থেকে শুরু হয়ে সকাল পর্যন্ত চরের মাটি কেটে বিশাল ট্রলার ও বাল্কহেডে করে বক্তাবলীর বিভিন্ন ইটভাটায় পৌঁছে দেওয়া হয়। এভাবে অবৈধ মাটির জোগান দিয়ে চক্রের সদস্যরা রাতারাতি শত কোটি টাকার অর্থ-সম্পদের মালিক বনে গেছে।

মাটি কাটার ভয়াবহ পরিণতির কথা জানিয়ে প্রতাপনগর এলাকার এশাধিক বাসিন্দা জানান, চরাঞ্চলের মাটি অপরিকল্পিত ভাবে কাটার ফলে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে। এতে করে প্রতি বর্ষাতেই নদী ভাঙনে ভিটে মাটি হারাচ্ছে সাধারণ মানুষ। এয়াড়া ফসলি জমির চরাঞ্চল বিলীনহয়ে চরম হুমকির মুখে পড়েছে স্থানীয় কৃষি জীবীদের জীবিকা। অপরাধীদের বিরুদ্ধে মুখ খুললেই নানামুখী হুমকি-ধমকির শিকার হতে হয় বলে নাম প্রকাশ না করার শর্তে অনেকে ক্ষোভ প্রকাশ করেন।

স্থানীয়রা দ্রুত এই ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে নৌ পুলিশ, পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের যৌথ অভিযান দাবি করেছেন। অবিলম্বে রতন-সেলিম সিন্ডিকেটের মাটিকাটা বন্ধ না হলে এবং এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিলে পুরো বক্তাবলী এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন তারা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!