নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
আগামীকাল থেকে নারায়ণগঞ্জে ১১ দিনের হাম-রুবেলা টিকাদান শুরু

আগামীকাল থেকে নারায়ণগঞ্জে ১১ দিনের হাম-রুবেলা টিকাদান শুরু

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
আগামীকাল ২০ এপ্রিল থেকে নারায়ণগঞ্জে ১১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। এই সময়ে জেলার পাঁচটি উপজেলায় (সিটি করপোরেশন এলাকা ছাড়া) ২ লাখ ৫৯ হাজার ৩৮৬ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান। তিনি বলেন, বর্তমানে জেলায় হামের প্রাদুর্ভাব কম। তবে সতর্কতার অংশ হিসেবে এ ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে তিনজন শিশু ভর্তি রয়েছে। জেলায় পর্যাপ্ত টিকা মজুদ আছে বলেও তিনি জানান।

ক্যাম্পেইন পরিকল্পনা অনুযায়ী, প্রথম আট দিন অস্থায়ী টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এক ডোজ হামের টিকা দেওয়া হবে। পরবর্তী তিন দিন একই বয়সী বিদ্যালয়গামী শিশুদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে। যেসব শিশু বাদ পড়বে, তারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের স্থায়ী টিকাদান কেন্দ্র থেকে টিকা নিতে পারবে।

স্বাস্থ্য বিভাগ জানায়, এ কর্মসূচি বাস্তবায়নে প্রতিদিন ১৩২টি টিম কাজ করবে। জেলায় অস্থায়ী টিকাদান কেন্দ্র রাখা হয়েছে ১ হাজার ৫৬টি। প্রতিটি কেন্দ্রে একজন টিকাদানকর্মী ও দুজন স্বেচ্ছাসেবকসহ অন্তত তিনজন দায়িত্ব পালন করবেন। শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালিত হবে।

এর আগে ১৬ এপ্রিল সিভিল সার্জনের সভাপতিত্বে জেলা পর্যায়ে এ ক্যাম্পেইন ঘিরে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। উপজেলা ও ওয়ার্ড পর্যায়েও ওরিয়েন্টেশন ও প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।

জনসচেতনতা বাড়াতে মাইকিং, গণমাধ্যম প্রচার, বাড়ি বাড়ি যোগাযোগ এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধন কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানেও প্রচারণা চালানো হচ্ছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে।

সিভিল সার্জন বলেন, হাম ভ্যাকসিন নিরাপদ। এই কর্মসূচি সফল করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রয়োজন।

জানা গেছে, সোমবার রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে এ ক্যাম্পেইনের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!