স্টাফ রিপোর্টার ( ) নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আগে আমরা যেদিকে তাকাতাম সেদিকেই শুধু গাছ আর গাছ দেখতে পেতাম আর এখন যেদিকে তাকাই সেদিকেই দেখি ভবন আর ভবন। এভাবে চলতে থাকলে আগামী ২০ বছর পর আমরা বিপদে পরে যাবো। গাছ না’থাকলে আমাদের পিঠে অক্সিজেনের সিল্যান্ডার বেঁধে আমাদের বেঁচে থাকতে হতো। তাই আমাদের বেশি বেশি বৃক্ষরোপণ করতে। আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাঃ জোবায়েদা রহমানের জন্মদিন উপলক্ষে এখানে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এটা ভালো সেবামূলক কাজ। দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফার মধ্যে বৃক্ষরোপণ অন্যতম।
বুধবার (২৫ জুন) সকালে কুতুবপুর ইউনিয়নের ভূইগর সোনালী সংসদ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাঃ জোবায়েদা রহমানের জন্মদিন উপলক্ষে, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদল নেতা কাজী মাজেদুল হক মাজুর উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। এসময় স্বনামধন্য ভূইগর হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়, ভূইগর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার, ভূইগর ৮৩নং জনকল্যান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এটুজেড ইন্টারন্যাশনাল স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এসময় বৃক্ষরোপণ কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদল নেতা কাজী মাজেদুল হক মাজুর সভাপতিত্বে ও ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজের তত্বাবধানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাতবর, ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামান মিয়া, কুতুবপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. দুলাল ভূইয়া, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. বাদল মাহমুদ সহ কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।




