নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
আদালতপাড়ায় পিটিয়ে জখম, সাখাওয়াতসহ জুনিয়রদের বিরুদ্ধে লিখিত অভিযোগ

আদালতপাড়ায় পিটিয়ে জখম, সাখাওয়াতসহ জুনিয়রদের বিরুদ্ধে লিখিত অভিযোগ

প্রকাশিতঃ

নিজস্ব প্রতিনিধি

নারায়ণগঞ্জ আদালতপাড়ায় ইরফান মিয়া ও তার স্ত্রী সন্তান সহ ৪জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে তার জুনিয়র আইনজীবী ও মুহুরীরা। এই ঘটনায় সাখাওয়াতকে প্রধান আসামী করে আরও ৫ জনের বিরুদ্ধে ফতল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন আহত রাজিয়া সুলতানা।

ঘটনা সূত্রে জানাগেছে, ২৬ অক্টোবর রবিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায় একজন নারী সহ তিনজন পুরুষকে এলোপাতারি পিটাচ্ছেন সাখাওয়াতের জুনিয়র আইনজীবী অ্যাডভোকেট আলামিন শাহ, অ্যাডভোকেট খোরশেদ আলম, অ্যাডভোকেট বিল্লাল হোসেন ও মুহুরী হিরন বাদশাহ সহ আরও বেশকজন। প্রকাশ্য দিবালোকে নারীকে কিল ঘুষি মারতেও দেখা যায় সাখাওয়াতের লোকজনকে। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হলে সাখাওয়াত হোসেন খান নিজেকে নির্দোষ দাবি করে বিবৃতি দেন।

এই ঘটনায় রবিবার বিকেলেই ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দেন ফতুল্লার ইসদাইর এলাকার আহত ইরফান মিয়ার স্ত্রী রাজিয়া সুলতানা। তিনি অভিযোগে সাখাওয়াত হোসেন খানকে প্রধান আসামী করে আরও ৫জনকে আসামী করেন।

লিখিত অভিযোগে তিনি দাবি করেন, ইসমাঈলের নিকট আমার স্বামী আনুমানিক পচিশ লক্ষ টাকা পাওনা হয়। উক্ত টাকা বিগত ১ বৎসর যাবৎ বিভিন্ন টালবাহানা করিয়া ঘুরাইতে থাকে। এরই জের ধরে সাখাওয়াতের হুকুমে অপরাপর আসামীরা আমার বাসায় আসিয়া প্রতিনিয়ত হামলা/হুমকি ধামকি প্রদান করে। এই নিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী ২নং আদালত মামলা নং- ৯২৫/২০২৫ দায়ের করি। মামলা দায়ের করার পরও তারা আমাকে রাস্তাঘাটে দেখিতে পাইয়া মামলা উঠাইয়া নেওয়ার জন্য মারধর করতঃ খুন-জখম করার হুমকি প্রদান করে।

এরই ধারাবাহিকতায় ২৬ অক্টোবর রবিবার দুপুর অনুমান ১২টার সময় উক্ত মামলায় আমি ও আমার স্বামী মোঃ ইরফান মিয়া হাজিরা দেওয়ার জন্য ফতুল্লা থানাধীন চাঁনমারী নতুন কোর্টে ভিতরে পৌছাইলে সাখাওয়াতের নির্দেশে অন্যান্য সকল আসামীগন সহ অজ্ঞাত নামা আরো ১০/১২ জন আসামীরা আমাকে ও আমার স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমরা গালিগালাজ করিতে নিষেধ করিলে সাখাওয়াত অন্যান্য সকল আসামীদের আমার স্বামীকে হত্যা করার জন্য নির্দেশ দিলে তাহারা আমাকে ও আমার স্বামীর শরীরে এবং লজ্জাস্থানে এলোপাথারী ভাবে কিল, ঘুষি ও লাথি মারিয়া গুরুত্বর রক্তাক্ত জখম করে।

৩নং বিবাদী সহ তাহার গুন্ডা বাহিনীরা আমার চুলের মুঠি ধরিয়া আমার পড়নের জামাকাপড় ছিড়ে ফেলে এবং আমার লজ্জাস্থানে স্থানে কিল, ঘুষি ও অশ্লীল ভাবে হাত দিয়া শ্লীলতা হানি ঘটায়। এসময় আমাদের চিৎকারে আমার ছেলে জিদান (১৭), আব্দুল্লা (৫) আগাইয়া আসিলে বিবাদীরা তাদের গলায় চাপ দিয়া শ্বাসরুদ্ধ করার চেষ্টা করতঃ এলোপাথারী ভাবে পিটাইয়া গুরুত্বর নীলাফোলা জখম করে।

একপর্যায়ে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে আসামী সাখাওয়াত বলে যে, তাদের বিরুদ্ধে মামলা তুলিয়া না নিলে আমাকে ও আমার স্বামীকে যে কোন মূল্যে খুন-জখম করে হত্যা করিয়া লাশ বুড়িগঙ্গা নদীতে ভাসাইয়া দিবে মর্মে হুমকি প্রদান করে। এমতাবস্থায় বিবাদীদের হুমকিতে আমরা নিরাপত্তাহীনতায় ভূগিতেছি বিধায় থানায় আসিয়া অভিযোগ দায়ের করিলাম।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!