নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
আবারো ৮ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর

আবারো ৮ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে চতুর্থ দফায় ফের আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা চার হত্যা মামলায় দুই দিন করে আটদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রত্যেক মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেন এর আদালত শুনানী শেষে ২ দিন করে মোট ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল রশীদ।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সারা দেশের মতো নারায়ণগঞ্জেও অনেক হত্যাকান্ড সংঘঠিত হয়েছে। এ সকল হত্যকান্ডের ঘটনায় বিভিন্ন থানায় মামলা হয়েছে। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানার চারটি হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছিলো। আদালত উভয় পক্ষের শুনানী শেষে দুই দিন করে চার মামলায় আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিদ্ধিরগঞ্জ থানার দায়েরকৃত চারটি মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়ায় গত ২০ আগস্ট হোটেল কর্মচারী মো. শাহীন ও একই দিন গার্মেন্টস কর্মী মিনারুল ইসলাম, গত ২১ আগস্ট হুসাইন এবং গত ২০ আগস্ট মো. তুহিন হত্যায় গোলাম দস্তগীর গাজী অংশগ্রহণ করেন।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা পারভেজ হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিলো। এ দিন বিকেলে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত উভয় পক্ষের শুনানী শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। তার আগে গত ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজারের নিহত শফিকুল ইসলাম শফিক ও বাবুল হত্যা মামলায় তিন দিন করে মোট ৬ দিনের রিমান্ড নেওয়া হয়েছিলো গোলাম দস্তগীর গাজীকে।
এরও আগে গত ২৫ আগস্ট রূপগঞ্জে গুলিতে নিহত দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীকে প্রথম দফায় ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়।
প্রসঙ্গত, গত ২৪ আগস্ট দিবাগত রাতে ঢাকা শান্তিনগর বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!