ষ্টাফ রিপোর্টার:
আগামীকাল শনিবার অমর ২১ ফেব্রুয়ারী,শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন যুবদল নেতা মো.মাহবুবুর রহমান মুকুল।
এক বানীতে যুবদল নেতা মাহবুবুর রহমান মুকুল বলেন,২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটি বিশেষ দিন। ১৯৫২ সালের এ দিনে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালামসহ নাম না জানা অনেকে। তাদের শ্রদ্ধা জানাতে ২১ ফেব্রুয়ারি ভোরে খালি পায়ে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শুরু হয় দিনটি।
অমর একুশ ও প্রভাতফেরীর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি/ ছেলে হারা শত মায়ের অশ্রু, গড়ায়ে ফেব্রুয়ারি/ আমার সোনার দেশের, রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ অঙ্গাঙ্গিভাবে জড়িত।
এ দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালে এইদিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন।
সেই থেকেই বাংলাদেশে অমর একুশে ফেব্রুয়ারী উদযাপন করে আসছে বাংলাদেশের সর্বশ্রেনীর সাধারন মানুষ। পাশাপাশি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত পাওয়ায় বিশ্বের অনেক দেশে অমর একুশে ফেব্রুয়ারী উদযাপন করা হয়।
আমি অমর একুশের এ দিনে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালামসহ নাম না জানা সকল শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছি।




