নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
আ’লীগের সময়ে নির্যাতিত ছিলাম,এখন হলাম মামলার আসামী – মহিউদ্দিন ভূঁইয়া

আ’লীগের সময়ে নির্যাতিত ছিলাম,এখন হলাম মামলার আসামী – মহিউদ্দিন ভূঁইয়া

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার মহিউদ্দিন ভূইয়া বলেছেন, যতদিন বেঁচে থাকি জনগণের সেবা করে যাবো।
আমার ওয়ার্ডে আওয়ামী লীগ-বিএনপি- জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের নেতারা আমার প্রতিদ্বন্ধী প্রার্থীর প্রাপ্ত ভোট থেকে ৫৫০ টি বেশি ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন।
কাজে আমি দলীয় দৃষ্টিকোণ থেকে কাউকে দেখিনি এবং দেখছি আমার ভাই ও আত্মীয়-স্বজন হিসেবে।
গত আওয়ামী লীগ সরকারের আমলে আমি আওয়ামী পরিবারের সন্তান হয়েও ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী ও যুবলীগের নামধারী ক্যাডার পাগলা হামিদ কর্তৃক বেশী নির্যাতিত হয়েছিলাম।
আমার বাবা মরহুম আফাজ উদ্দিন ভূঁইয়া দীর্ঘ ১৮ বছর বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে নিষ্ঠা, সততা দিয়ে দায়িত্ব পালন করে গেছেন। তিনি সকল দলের ও মতের লোকের ছিলেন প্রিয়।
তিনি আমাদের এমন শিক্ষা দিয়ে গেছেন যে, মানুষের সেবা করবা কোন কিছু পাবার আশায় নয়। আমার পিতার নীতি ও আদর্শকে বুকে ধারণ করে আমি আমার ওয়ার্ড সহ বক্তাবলীবাসীর সেবাতে নিয়োজিত রয়েছি এবং যতদিন বেঁচে থাকবো আমি তাদের সেবা করে যাবো।
মুঠোফোনে মহিউদ্দিন ভূইয়া আরো বলেন,আমার এলাকার মানুষ আমাকে অনেক ভালোবাসে। আমি সত্যি সত্যি তাদের কাছে কৃতজ্ঞ। আমার এলাকার মানুষের কাছে আমি মেম্বার হিসাবে পরিচিত না । আমি তাদের সন্তান হিসাবে পরিচিত । তাঁরা আমাকে যে ভাবে, ভালো বেসেছেন তার প্রতিদান আমি যাই করিনা কেন আমার মনে হয় না আমি তাদের এই ভালোবাসার ঋন শোধ করতে পারবো না।
আমি তাদের এইটুকু বলতে চাই আমার সর্বশক্তি দিয়ে হলেও আমি তাদের ভালোবেসে যাবো।
সম্প্রতি আমার নামে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের হওয়ায় আমি কষ্ট পেয়েছি। কেননা আমি কারো কাছ থেকে কোন ধরনের সুবিধা নেইনি এবং কারো কোন রকম ক্ষতি করিনি। এমন কেউ বলতে পারবেনা।এমনকি আমি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কেন পদ পদবীতে নাই।
সচেতন এলাকাবাসী বলেন, মহিউদ্দিন ভূঁইয়া ৩ নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হওয়ার পর হতে তার নিজের অর্থ দিয়ে সাধ্য মতো সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছেন। এমনকি পরিষদ হতে যে মাসিক সম্মানী ভাতা পান মসজিদের ফান্ডে জমা করে দিচ্ছেন প্রতি মাসে। মহিউদ্দিন ভূইয়ার নামে ফতুল্লা মডেল থানায় মামলা হওয়ায় আমরা হতবাক হয়েছি।
নাম প্রকাশ অনিচ্ছুক এলাকাবাসী জানান, কিছু অসাধু লোক মহিউদ্দিন ভূঁইয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে থানায় মামলা দায়ের করিয়েছে। আমরা এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সেই সাথে সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে মামলা থেকে মহিউদ্দিন ভূঁইয়াকে অব্যাহতি দিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!