ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার ইসদাইরে পূর্ব বিরোধের জেরে কিশোর গ্যাং লিডার ইভান হত্যাকান্ডের অন্যতম আসামী পাগলা সাইফুলকে গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার রাতে অক্টো অফিসের সামনে এক রিক্সা গেরেজে থেকে পাগলা সাইফুলকে গ্রেফতার করা হয়।
রবিবার ৭ সেপ্টেম্বও রাতে ইসদাইর এলাকায় ওসমানী স্টেডিয়ামের কাছাকাছি স্থানে ইভানকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ইভান (২৫) ফতুল্লাার ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকার জামাই বাবুর ছেলে।
নিহত ইভানের ভাই মাহিয়ান দাবি করেন, ‘শফিকুল, সাইফুল ও বাবু ওরা আপন তিন ভাই ও এলাকায় চিহ্নিত সন্ত্রাসী। ওরা চাঁদাবাজি করতো। গত রমজানের সময় একটি ভবনে চাঁদা নিতে গেলে আমার ভাই (ইভন) তাদের বাধা দেয়। সেখান থেকেই ওদের সঙ্গে পূর্বশত্রুতা। এর জেরে ওরা তিনজনসহ আরও কয়েকজন মিলে আমার ভাইকে কুপিয়ে হত্যা করে।’




