নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
উত্তর নরসিংপুরে সন্ত্রাসী সোহেল বাহিনীর হামলায় হোটেল ভাংচুর, লুটপাট

উত্তর নরসিংপুরে সন্ত্রাসী সোহেল বাহিনীর হামলায় হোটেল ভাংচুর, লুটপাট

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

জাগো নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর নরসিংপুর মুন্সিবাজার এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজ সোহেল বাহিনীর হামলায় হোটেল ভাংচুর,  মহিলাদের মারধর করা সহ স্বর্নের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে আব্দুল কাইয়ুম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উত্তর নরসিংপুর মুন্সিবাজার এলাকার স্বেচ্ছাসেবক লীগের নাম ব্যবহারকারী সোহেল,জসিম,রহিম,রশিদ,নুর হোসেন ও সুজনের নেতৃত্বে অর্ধ  শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আব্দুল কাইয়ুমের হোটেল ভাংচুর করে নগদ টাকা লুুট করে নিয়ে যায়।
কাইয়ুমের চিৎকারে বাড়ির মালিক দুলাল,তার ছেলে ও পুত্র বধু এগিয়ে আসলে তাদেরকে মারধর করে স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়।
এসআই সাফায়েত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগ টি নিচে তুলে ধরা হলোঃ আবদুল কাইয়ুম (৩৮), পিতা-মৃত আয়েন উদ্দিন সাং-ময়াতুরা,থানা – বিশম্বপুর জেলা- সুনামগঞ্জ।এপি উত্তর নরসিংপুর মুন্সিবাজার দুলাল সাহেবের বাড়ীর ভাড়াটিয়া।থানা-ফতুল্লা,জেলা নারায়নগঞ্জ।থানায় হাজির হইয়া বিবাদী জসিম (৩০) পিতা খলিল মোল্লা,সোহেল ও সুজন, রশিদ,নুর হোসেন,রহিম সর্ব পিতা অজ্ঞাত,  সর্ব সাং উত্তর নরসিংপুর মুন্সি বাজার থানা- ফতুল্লা,জেলা- নারায়নগঞ্জ সহ ৪/৫ জনের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি। আমার উত্তর নরসিংপুর মুন্সি বাজারে  একটি ছোট হোটেল আছে। অদ্য ০৩/০৫/২০১৪ তারিখ বেলা অনুমান ১১ ঘটিকার সময় ১ও ২ নং বিবাদী দ্বয় আমার দোকানে বসিয়া গন্ডগোল শুরু করে। কি নিয়ে গন্ডগোল শুরু হয় জানিনা। আমি বাধাঁ নিষেদ করায় উক্ত বিবাদী সহ অজ্ঞাত নামা বিবাদীরা আমার উপর কিন্তু হইয়া মারধর করত দোকানের মধ্যে প্রবেশ করিয়া দোকানে থাকা নগদ ১৫০০০/ টাকা নিয়া নেয়। আমি চিৎকার দিলে বিবাদীরা আমার দোকান ভাংগিয়া ফেলে। সংবাদ পাইয়া বাড়ীর মালিক দুলাল সাহেব (৫৫), অসুস্থ অবস্থায় আগাইয়া আসিয়া তাদেরকে বাঁধা দেওয়ায় বিবাদীরা তাকে ও মারধর করে।
ঐ সময় আমার দোকানের মালিক এর ছেলে জুয়েল (৩২) এবং তার স্ত্রী রোকেয়া বেগম (২৯) আমাদের কে রক্ষা করতে আসলে বিবাদীরা তাদের কে মারধর করে ১নং বিবাদী আমার বাড়ীর মালিকের ছেলের বৌ এর গলায় থাকা ০১ ভরি ওজনের স্বর্ণের চেইন,যার মূল্য অনুমান ১,০০,০০০/- টাকা নিয়া নেয়। ২ বিবাদী বাড়ির মালিকের পকেটে থাকা ১২০০০/- টাকা নিয়া নেয়। আমাদের চিৎকারে লোকজন আগাইয়া আসিলে দিবাদীরা এই মর্মে হুমকি দেয় যে, এ ব্যাপারে মামলা,মোকদ্দমা  করিলে জীবনের তরে শেষ করে ফেলিবে।
আইনগত ব্যবস্থা গ্রহনে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন বাদী আব্দুল কাইয়ুম।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!