নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
একাধিক হত্যা মামলার আসামি রশিদ মেম্বার র‌্যাবের হাতে আটক

একাধিক হত্যা মামলার আসামি রশিদ মেম্বার র‌্যাবের হাতে আটক

প্রকাশিতঃ

ষ্টাফ রির্পোটার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের মৃর্তিমান আতঙ্ক, চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী ও দখলবাজ একাধিক হত্যা মামলার আসামি আব্দুর রশিদ ওরফে রশিদ মেম্বারকে আটক করেছে র‌্যাব।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার চেষ্টা সহ একটি নাশকতা মামলার আসামি রশিদ মেম্বার (৫০)কে চট্টগ্রাম থেকে আটক করে র‌্যাব। সোমবার (২১ অক্টোবর) চট্টগ্রামের সীতাকুন্ড থানার ফৌজদারহাট বাইপাস মোড় এলাকায় র‌্যাব-১১ ও র‌্যাব-৭ যৌথ অভিযানে তাকে আটক করা হয়। পরে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে তাকে ফতুল্লা মডেল থানা পুলিশ আদালতে প্রেরন করে। আটককৃত রশিদ মেম্বার হলেন ফতুল্লা বক্তাবলী গোপালনগর এলাকার আজগর আলীর ছেলে।
রশিদ মেম্বার আটকের খবরে তীব্র সন্তোষ প্রকাশ করেছেন সচেতন এলাকাবাসী।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা রশিদ মেম্বার ৫ ই আগস্ট এর পর হতে নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে দখল বাজি, সন্ত্রাসী, চাঁদাবাজি সহ নানান ধরনের অপকর্ম করে বেড়াচ্ছিল।
রশিদ মেম্বার এর বিরুদ্ধে চর বক্তাবলীর জাকির হোসেন হত্যা মামলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানো কালীন গুলি করে হত্যার ঘটনায় পাঁচ থেকে সাতটি মামলা সহ ডিসি অফিস,এসপি ও সেনাবাহিনীর কাছে বিভিন্ন অভিযোগ রয়েছে। একবার জনতা রশিদ মেম্বার কে গনপিটুনী দিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের হাতে সোর্পদ করলেও রহস্যজনকভাবে রশিদ মেম্বারকে ছেড়ে দিয়েছিল পুলিশ।
অপরদিকে এলাকায় প্রচারণা রয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ রশিদ মেম্বারের নিকট হতে মোটা অংকের টাকা নিয়ে একাধিক হত্যা মামলার আসামি রশিদ মেম্বারকে ছেড়ে দিয়েছিল।
জানা যায়, শনিবার ৫ অক্টোবর বক্তাবলী ফেরিঘাট সংলগ্ন মেসাস কনকড তেলের পাম্পে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে রশিদ মেম্বার ও তার বাহিনী। টাকা দিতে অস্বীকার করায় কনকর্ড তেলের পাম্পের মালিক বাদল সহ তার সহযোগীদের উপর হামলা চালায়।
এ খবর বক্তাবলীতে পৌঁছলে উত্তর এবং দক্ষিণপাড়া হতে শত শত লোক জড়ো হয়ে রশিদ মেম্বার বাহিনীকে ধাওয়া করে।
এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরে জনতা চাঁদাবাজ রশিদ মেম্বারকে গণধোলাই দিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করে।
অপরদিকে ফতুল্লা মডেল থানা পুলিশ রশিদ মেম্বারের নিকট হতে মোটা অংকের টাকা নিয়ে রাতে ছেড়ে দেয় বলে এলাকায় গুঞ্জন রয়েছে।
এ নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। নাম প্রকাশ অনিচ্ছুক এলাকাবাসী জানান, ৫ আগস্ট এর পর রশিদ মেম্বার বিএনপি নেতা পরিচয় দিয়ে শওকত আলী চেয়ারম্যানের ড্রেজার ও বালু ব্যবসা,ব্যবসায়ী সাইদুর রহমানের মাছের খামার,সাজনের মার্কেট ও মাছের ঘের, ব্যবসায়ী আনোয়ার আলীর বৈধ ফেরিঘাট দখলসহ বিভিন্ন লোকের ব্যবসা প্রতিষ্ঠান, জমি জমা, বাড়ির ঘর দখল করে নেয়।
এতে করে রশিদ মেম্বারের এর উপর এলাকাবাসীর চরম ক্ষোভ বিরাজ করছিল।
সোমবার রশিদ মেম্বারকে র‌্যাব কর্তৃক আটকের খবরে অনেকে মিষ্টি বিতরণ করেছেন। রশিদ মেম্বারকে গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেছেন ।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম মুঠোফোনে বলেন,মঙ্গলবার দুপুরে রশিদ মেম্বার কে আদালতে প্রেরন করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!