নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
এনআইডি ও ভোটার তালিকা মুদ্রার এপিট ওপিট – আলমগীর হোসেন

এনআইডি ও ভোটার তালিকা মুদ্রার এপিট ওপিট – আলমগীর হোসেন

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনে রাখার দাবিতে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি করছে নারায়ণগঞ্জ নির্বাচন অফিসের কর্মীরা।
১৩ মার্চ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলা ১১টায় শুরু হওয়া কর্মসূচি চলে দুপুর ১টা পর্যন্ত।
সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে নির্বাচন অফিসের কর্মকর্তা, কর্মচারীরা অফিসের বাইরে এ কর্মসূচি পালন করেন। এসময় বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কর্মবিরতি ঘোষণা না থাকলেও অফিসের বাইরে মানববন্ধনে থাকায় দুই ঘণ্টা নাগরিকদের এনআইডি সেবা বন্ধ থাকে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচিতে অংশ নেন
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, অতিরিক্ত নির্বাচন অফিসার মোহাম্মদ রাকিবুজ্জামান, সদর উপজেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুন সহ সহকারী নির্বাচন অফিসার ও নারায়ণগঞ্জ নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
এসময় মানববন্ধন থেকে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন,এই এনআইডিকে আমরা ১৮ বছর ধরে লালন করেছি নির্বাচন অফিসের মাধ্যমে সুরক্ষা ও নিরাপত্তা দিয়েছে। ২০২৩ সালে একটি আইন করে শুধু এনআইডি সেবা সুরক্ষা সেবা বিভাগে নেওয়ার চেষ্টা হয়। অন্তর্র্বতী সরকার বিদ্যমান আইনটি বাতিল করে এনআইডি ইসির অধীনেই রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু মাঝপথে দেখা যাচ্ছে, এটার একটা খসড়া করে আলাদা একটি কমিশন বানিয়ে এনআইডি তার অধীনে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এটার আমরা বিপক্ষে।
তিনি আরও বলেন, সংসদের আইন দ্বারা অর্থাৎ জাতীয় পরিচয় আইন দ্বারা এটা পরিচালিত হয়ে আসছে এবং বিগত ১৮ বছর ধরে সেবা দিয়ে আসছে। এটার সুরক্ষার দায়িত্ব আমাদের বিভাগে বর্তায়। এটা যদি পরিবর্তন করে অন্য বিভাগে নিয়ে যায় তাহলে এটা নির্বাচনে হুমকীর মুখে পড়বে। কারন এনআইডি ও ভোটার তালিকা মুদার এপিট ওপিট। এনআইডি এমনভাবে জন্ম হয়েছে যে এটা কমিশন থেকে আলাদা করার মতো নয়। ডাটাবেজ একটা। কোনো প্রতিষ্ঠান এনআইডি নিতে হলে ভোটার তালিকাও নিতে হবে। এনআইডি নিলে ভোটার তালিকা ব্যাহত হবে। এছাড়া এনআইডি ইসির অধীনে না থাকলে নাগরিক সেবা বাধাগ্রস্ত হবে, এমন উদ্বেগ যৌক্তিক। এনআইডি আলাদা হলে নির্বাচন ব্যবস্থাই বাধাগ্রস্ত হবে। এনআইডির জন্ম হয়েছে নির্বাচন কমিশনে। সুতরাং এটি এখানেই থাকা দরকার।
অতিরিক্ত নির্বাচন অফিসার রাকিবুজ্জামান বলেন, নির্বাচন অফিসে ভোটার তালিকা হচ্ছে তার সাংবিধানিক কার্যক্রম এবং ভোটার তালিকার বাইপ্রোডাক্টই হচ্ছে এনআইডি। এনআইডির জন্য আলাদা কোন সেট আপ লাগে নাই। আলাদা কোন খরচ লাগে নাই।অথচ এখান থেকেই আমরা জাতীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছি।স্বাধীনতার পর যে বিভিন্ন কার্যক্রম গুলো হইছে তার মধ্যে কিছু কার্যক্রম সফল বলে আমার মনে হয় না। যেমন ১৮ কোটি জনগনের জন্য ২৪ কোটি আছে মনে হয় জন্মনিবন্ধন। কিন্তু এনআইডি পিওরিটি নিয়ে কোন সন্দেহ নাই। তাই আমরা বলবো এনআইডি নির্বাচন অফিসে থাকায় নিরাপদ ও শ্রেয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!