নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
এনায়েতনগরের সেই ভাতিজা লিটন এখনও বহাল তবিয়তে! বিএনপির কান্ডারী হতে মরিয়া!!

এনায়েতনগরের সেই ভাতিজা লিটন এখনও বহাল তবিয়তে! বিএনপির কান্ডারী হতে মরিয়া!!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান লিটন। পিতা প্রয়াত নজরুল ইসলাম হলেও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আলীর ভাতিজা হিসেবে বেশি পরিচিত তিনি। এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নাসির উদ্দীনের মৃত্যুর পর উপনির্বাচনে চাচা মোঃ আলীর কারিশমায় প্রশ্নবিদ্ধ প্রহসনের নির্বাচনে হেভিওয়েট প্রার্থী বীরমুক্তিযোদ্ধা স.ম নুরুল ইসলামকে কৌশলে পরাজিত করে এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মোঃ হাবিবুর রহমান লিটন। তৎকালীন সময়ে নারায়ণগঞ্জ – ৪ আসনের সাংসদ সারাহ বেগম কবরীর সাথে সমন্বয় রেখে মোঃ হাবিবুর রহমান লিটন বিএনপির রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত রেখে চেয়ারম্যানী করেছেন বীরদর্পে। ে
পরে একেএম শামীম ওসমান সংসদ সদস্য হলে এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওসমান পরিবারের পক্ষ থেকে ফতুল্লা থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী আসাদুজ্জামানকে চেয়ারম্যান প্রার্থী মনোনীত করা হয়। সে সময় শামীম ওসমানের হুংকারে লেজ গুটিয়ে নির্বাচনের মাঠ থেকে সওে দাড়ায় মোঃ হাবিবুর রহমান লিটন। চাচা কিং মেকার মোঃ আলীর জোড়ালো তদবিরও কাজে আসেনি তখন। চেয়ারম্যানের পদ হারিয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিএনপির সাথে নিজেকে ধরে রাখতে পারেনি সে। হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক কর্মী সভায় প্রধান অতিথি সাংসদ একেএম শামীম ওসমান স্থানীয় নেতাকর্মীদের সামনে মাম পানি পান করিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে যোগদান করান মোঃ হাবিবুর রহমান লিটনকে। তারপর থেকেই শামীম ওসমানের আস্থাভাজন হয়ে যান তিনি।
এলাকাবাসি সুত্রে জানা যায়, শিল্পনগরী এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সুবিধা নিতে থাকেন তিনি তার মধ্যে জমি সংক্রান্ত বিচার শালিস অন্যতম।
সাংসদ একেএম শামীম ওসমান এনায়েতনগরে আসলে তার মঞ্চ পরিকল্পনা থেকে শুরু নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি সহ হাজী আসাদুজ্জামানের নির্বাচনের প্রধান এজেন্টের দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করেছেন। এনায়েতগর ইউনিয়নের মানুষের কাছে শামীম ওসমানের দোসর হিসেবে পরিচিত মোঃ হাবিবুর রহমান লিটন। ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের পর এখন বিএনপি নেতা হিসেবে এলাকায় আধিপত্য বিস্তারের পায়তারা করছে। অথচ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার দায়ে ফতুল্লা মডেল থানায় কয়েকটি মামলারও আসামী হলেন এ হাবিবুর রহমান লিটন। ৫ আগষ্টের পর ফতুল্লায় অবস্থিত দুটি তেল ডিপো যমুনা ও মেঘনা রয়েছে লিটন ও তার ভাই হাজী সাইদুর রহমানরিপনসহ তাদের দোসরদের দখলে। ৫ আগষ্টের পর যখন সদর উপজেলার অধীনস্থ প্রতিটি ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগের হওয়ার সুবাদে পালিয়ে অন্যত্র গা ঢাকা দিয়েছে সেখানে এ হাবিবুর রহমান লিটনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে ফতুল্লা থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান এখনও পর্যন্ত বহাল তবিয়তে রয়েছেন। গুঞ্জন রয়েছে যে,মোটা অংকের অর্থের বিনিময়ে নাকি আওয়ামীলীগের দোসর চেয়ারম্যান হাজী আসাদুজ্জামানকে নিজ হেফাজতে রেখেই চেয়ারম্যানী দ্বায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা করছেন এ হাবিবুর রহমান লিটন।
আওয়ামীলীগ সরকারের নির্যাতনের শিকার স্থানীয় বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীদের মাঝে এ নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা জানান, বিগত স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের আমলে আমরা মামলা হামলার শিকার হয়েছি, বাড়ি ঘরে বসবাস করতে পারিনি, জেল জুলুমের শিকা হয়েও বিএনপির প্রতি অনুগত ছিলাম। আর গডফাদার শামীম ওসমানের দোসর হয়ে চাচা ভাতিজা বিগত সরকারের আমলে ফায়দা হাসিল করলেও এখন লেবাস পাল্টিয়ে বিএনপি হওয়ার চেষ্টা করছে। এসব স্বার্থবাদী দালালদের বিরুদ্ধে শহিদ জিয়ার আদর্শের সৈনিক বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এরা যেন কিছুতেই বিএনপিতে অনুপ্রবেশ না পারে সেদিক সজাগ দৃষ্টি রাখতে হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!