ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জে এনায়েতনগর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে স্বাধীনতার মহান ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা,বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, সাবেক সফল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরণ করা হয়েছে।
রবিবার (১ জুন) বাদ জোহর ধর্মগঞ্জ চটলারমাঠ সংলগ্ন সিরাজউদ্দিনের বাসভবনে ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি মাসুদুর রহমান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট বীর উত্তম জিয়াউর রহমান এর আদর্শ বুকে ধারণ করে আগামী দিনের আন্দোলন ও সংগ্রাম সফল করে তুলবো।
সর্ব পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থেকে আমরা সুন্দর একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সকল কে সাথে নিয়ে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করে যাবো।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফতুল্লা থানা যুবদলের আহবায়ক হাজ্বী মাসুদুর রহমান, ফতুল্লা থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জামিল হোসেন খান স্বাধীন।
৬নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সিরাজউদ্দিন এর সঞ্চালনায় ও সাংগঠনিক সম্পাদক তারা মিয়া প্রধানের তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপি ১নং ওয়ার্ড সভাপতি রহমতউল্লাহ,৫নং ওয়ার্ড বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির,সহ সভাপতি বাবুল হোসেন,সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান রতন,কোষাধ্যক্ষ মোস্তফা হাসান শাহীন,যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক মোঃ মোসলিম,এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি লিটন চৌধুরী সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করে মোনাজাত করা হয়।




