ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়ন বিএনপি ৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজ উদ্দিন দ্রুত সুস্থতা কামনায় বিএনপি নেতা কর্মীসহ সর্বসাধারণের দোয়া চেয়েছেন।
গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মোহাম্মদ সিরাজ উদ্দিন বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের ডাকে গত ২৮/১০/২০২৩ ইং তারিখ এ বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জ-৪, আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন সাহেবের নেতৃত্বে ঢাকায় বিএনপির সমাবেশে যাওয়ার পথে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কেন্দ্রীয় কারাগারে কারাভোগ করি। তারপরে জামিনে বেরিয়ে আসার পরে আবারও আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন সাহেবের নেতৃত্বে ছাত্র-জনতার জুলাই-আগস্টের ২০২৪ আন্দোলনে শরিক হই। যাত্রাবাড়ী টোল প্লাজার নিচে ০৫/০৮/২০২৪ইং তারিখে স্বৈরাচারী শেখ হাসিনার পুলিশ বাহিনির দ্বারা আক্রান্ত হয়ে চোখে আঘাত প্রাপ্ত হই। চোখের ভিতরে রক্তক্ষরন হয় যার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মোঃ মশিউর রহমান রনি।
আমি বর্তমানে ভিশন আই হসপিটালে, ডাঃ আবির বিন সাজ এর তত্বাবধানে চিকিৎসারত আছি।
আমি যেন দ্রুত সুস্থ হয়ে আবার দলীয় কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করতে পারি সেজন্য দলীয় নেতাকর্মী সহ সকলের দোয়া কামনা করছি।




