নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
মেথরখোলা-বিসিকে আজমেরী ক্যাডার হোটেল সাগরের শেল্টারে বেপরোয়া সজীব-সাঈদগং!

মেথরখোলা-বিসিকে আজমেরী ক্যাডার হোটেল সাগরের শেল্টারে বেপরোয়া সজীব-সাঈদগং!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা থানাধীন পঞ্চবটী মেথরখোলা হতে বিসিক নতুন বাজার মাঠ পর্যন্ত এলাকাটি এখন মাদক,চুরি ও ফিটিংবাজির আখড়ায় পরিনত হয়েছে। আর এ সকল অপরাধের মহানায়ক হিসেবে রয়েছে মাদক ব্যবসায়ী সজীব,বিসিক কলাবাগান এলাকার ভান্ডারীর ছেলে সাঈদ,বাহাদুর ও রনিগং। এদেরকে শেল্টার দিচ্ছেন আওয়ামী দোসর হোটেল সাগর ও রনি।
সরেজমিনে স্থানীয়দের দেয়া তথ্যে জানা যায় যে, মাদক ব্যবসায়ী সজীব,বিসিক কলাবাগান এলাকার ভান্ডারীর ছেলে সাঈদ,বাহাদুর ও রনিগংরা বর্তমানে এলাকাতে আতংকের একটি নাম। মেথর খোলা হতে শুরু করে উড়াল সড়কের ১২ নং পিলার ও বিসিক নতুন বাজার খালি মাঠটি যেন ওদের অপরাধের নিরাপদস্থান হিসেবে বেছে নিয়েছে। বিশেষ করে বিসিকের গার্মেন্টসগুলো ছুটি হওয়ার পর উক্ত নজীব ও সাঈদগংরা অত্যন্ত বেপরোয়া হয়ে উঠে। গার্মেন্টস এ একসাথে কাজ করা ছেলে-মেয়েদেরকে আটক করে তাদেরকে বিসিক নতুন বাজার খালি মাঠে নিয়ে ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা আদায় এবং সাথে থাকা ব্যবহৃত মুঠোফোন ও স্বর্নালংকারগুলো ছিনিয়ে রাখে।
গত কয়েকদিন আগে বিসিকের গার্মেন্টস ছুটি শেষে একটি ছেলে ও মেয়ে শ্রমিককে আটক করে সেই খালি মাঠে নিয়ে ভীতি প্রদান করে তাদের কাছ থেকে ৪০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায় এ সজীব-সাঈদ বাহিনী। যার একটি ভিডিও ফুটেজ অত্র প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে। এছাড়াও বিসিক থেকে ঝুট বহনকারী ট্রাক থেকে বড় বড় ঝুটের বস্তাগুলো প্রকাশ্যেই নামিয়ে রাখলেও তা নিয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায়না। তাদের এ অপরাধের শেল্টারদাতা হিসেবে রয়েছে আওয়ামী দোসর হোটেল সাগর ও রনি।
সজীব ও সাঈদ বাহিনীর সদস্যরা মেথরখোলা এলাকার দিনের আলো কিংবা রাতের আধার সকল সময়েই প্রকাশ্যে মাদক বিক্রি করলেও এতে প্রতিবাদ কিংবা বাধা দেয়ার কেউ নেই। কারন তাদের কাছে সুইচ গিয়ারসহ বিভিন্ন ছোট দেশীয় অস্ত্রগুলো থাকে। মাদক বিক্রি করা ছাড়াও সজীব ও সাঈদগং মেথরখোলা হতে শুরু করে বিসিক পর্যন্ত চুরি,ছিনতাই,ব্লাকমেইলিং করাটা যেন ওদের নিত্যদিনের খোরাক। ওদের সবচেয়ে বেশী টার্গেট গার্মেন্টস এর সাধারন শ্রমিকরা। একসাথে কোন নারী-পুরুষ গার্মেন্টসকর্মীকে দেখতে পেলে তাদেরকে কৌশলে আটক করে সেই বিসিক নতুন বাজার খালি মাঠে নিয়ে ভীতি প্রদানসহ ভিডিও চিত্র ধারন করে ব্লাকমেইলিং করে বেড়ায় এ সজীব-সাঈদ-বাহাদুর-রনিগং। ওদের এ সকল অপরাধের কেউ প্রতিবাদ করলে হোটেল সাগর ও রনি বাহিনীর সদস্য দিয়ে বিভিন্নভাবে নাজেহাল করে বলে জানান ভুক্তভোগীরা।
তবে স্থানীয়দের মতে, আজমেরী ওসমানের ক্যাডারখ্যাত হোটেল সাগরের শেল্টারেই অত্র এলাকাতে যাবতীয় অপরাধকর্ম চালাচ্ছে এ সজীব-সাঈদগং। বিসিক এর ৪ নং গলির নতুন রাস্তার পাশেই হোটেল সাগরের নেতৃত্বে ওরা এ অপরাধ সংঘটিত করছে। এখানে রাস্তার পাশে থাকা প্রতিটি দোকান থেকে ১৫০ টাকা হারে আদায় করছে হোটেল সাগরের নেতৃত্বে সজীব-সাঈদগং। আর মাদকের কথা না বললেই নয়। চর্তুপাশেই সজীব-সাঈদের নেতৃত্বে তার বাহিনীর সদস্যরা মাদকের স্বর্গরাজ্যে গড়ে তুলেছে। প্রতিদিন কয়েক লাখ টাকা মাদক বিক্রি হচ্ছে এখানে। এছাড়াও প্রতিদিন রাত ১১টার পর থেকেই বিসিকের নাইট ডিউটি শেষে বাড়ি-ফেরা প্রতিটি শ্রমিকের সর্বস্ত্র কেড়ে নিচ্ছে হোটেল সাগরের নেতৃত্বে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী চত্রের অন্যতম হোতা সজীব-সাঈদগং।
বিসিকের বিভিন্ন গার্মেন্টস এ কর্মরত সাধারন শ্রমিক ও ভুক্তভোগী সাধারন মানুষগুলো সজীব-সাঈদ-বাহাদুর-রনিগংদের অত্যাচার থেকে বাচঁতে এবং এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে ফতুল্লা মডেল থানা পুলিশ ও র‌্যাবের সার্বিক সহযোগিতা কামনা করছেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!