নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
কাকে খুশি করতে রেজা-গালিব প্যানেল থেকে সরে দাঁড়ালেন আনিছ!

কাকে খুশি করতে রেজা-গালিব প্যানেল থেকে সরে দাঁড়ালেন আনিছ!

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৫-২৬ সালের নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আনিছুর রহমান মোল্লা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের রেজা-গালিব প্যানেলকে না জানিয়ে সরে যাওয়ায় প্রতিক্রিয়া প্রকাশ করেছে প্যানেলটি।

 

২৩ আগষ্ট শনিবার রাত পৌনে ৮টায় কালিবাজারস্থ মোহামেডান এড.রেজাউল করিম রেজার ব্যক্তিগত চেম্বারে এক সংবাদ সম্মেলন করে এই প্রতিক্রিয়া প্রকাশ করেন প্যানেলটি।

 

একই দিন বিকেল ৫টায় এড.মোহাম্মদ আনিছুর রহমান মোল্লা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের রেজা-গালিব প্যানেল থেকে সহ-সভাপতি পদপ্রার্থী থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দেন।এরপরই রাতে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের রেজা-গালিব প্যানেল একটি সংবাদ সম্মেলন ডাকেন।সেখানে রেজা-গালিব প্যানেলের সদস্যদের না জানিয়ে প্যানেল থেকে আনিছুর রহমান সরে যাওয়ায় প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্যানেলের সভাপতি পদপ্রার্থী এড.মোঃরেজাউল করিম খান রেজা।

 

এবিষয়ে সংবাদ সম্মেলনে এড.রেজাউল করিম সাংবাদিকদের বলেন,কিছুক্ষণ আগে অনলাইনে আমরা দেখলাম আমাদের সহ-সভাপতি পদের একজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে।উনি সরে দাঁড়িয়েছেন সেটা উনার ব্যক্তিগত ব্যাপার।উনি সরে যাওয়ার আগে আমাদের প্যানেলের সকলের সাথে আলাপ আলোচনা করে সরে যাওয়া উচিত ছিলো।কিন্তু উনি করেনি।উনি বলেছেন উনি দলের নির্দেশে সরে দাঁড়িয়েছেন। আমরাও কিন্তু বিএনপি করি এবং নির্বাচন করছি।আমরাও বারের সদস্য হয়েও নির্বাচন করছি। উনি বলেছেন ফোরাম থেকে চাপ দেওয়া হয়েছে।আমরা  কেন্দ্রীয় নেতাদের সাথে বসেছি আমাদেরকে কোন চাপ দেওয়া হয়নি।এবিষয় আলোচনা হয়েছে উনারা বলেছেন লিখিত দেন আমরা এবিষয়ে দেখবো কিন্তু উনারা বসে যাওয়ার কোন চাপ দেননি।

 

তিনি আরও বলেন, দ্বিতীয় যে চারজনের নাম বলেছেন তারমধ্যে প্রথম দুইজন। আমরা গতকাল পুরো বন্দরে নির্বাচনী প্রচারণা চালিয়েছি। সারাদিন আমরা সেখানে নির্বাচনী প্রচারণা করেছি। উনি যে চারজনের নাম বলেছেন তার প্রথম দুই জনের সাথে আমরা দেখা করেছিলাম। কিন্তু উনারা কেউ তো বলেনি নির্বাচন থেকে সরে দাঁড়াতে। যদি উনি বলতেন তাহলে আমাদেরকে বলতেন।আমাদের কাউকে বলেনি।দুপুরে আমরা তার সাথে দেখা করেছি।উনি আমাদেরকে বললেন না কিন্তু উনাকে বলেছেন এটা বিশ্বাসযোগ্য না।

 

মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপুর নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় ক্ষোভ প্রকাশ করে রেজা বলেন, আনিছুর রহমান যে দুইজনের নাম বলেছেন সে দুইজন আমাদের প্রতিদ্বন্দ্বী প্যানেলকে পরিচালনা করেন।এবং আমাদের যুদ্ধটা উনাদের সাথে। আমাদের সাধারণ সম্পাদক প্রার্থী উনি নিয়মিত বলে যাচ্ছেন উনাদের দুইজনের বিরুদ্ধে। অর্থাৎ আমাদের সেই  প্রতিদ্বন্দ্বী প্যানেলের পরিচালনা যারা করেন তিনি তাদের কথায় সরে দাঁড়িয়েছেন।এবং উনি আরেকটা কথা বলেছেন আমি সরে দাঁড়ালাম আমি ওই প্যানেলের হয়ে কাজ করবো এবং তাদের মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করবো এবং কাজ করবেন।এটা কি একটা প্রশ্নবোধক না? এটা একটা সাধারণ মানুষও বুঝে এবং একেবারে নিরহ মানুষও বুঝে এই কথার অর্থটা কি।সুতরাং আমরা অনুমান করতেছি উনাকে হয়তো চাপে, নয় ভয় দেখিয়ে, নয় প্রলোভন দেখিয়ে  আর নয় দলের উচ্চ পদের কেউ ভয় দেখিয়ে উনাকে এখান থেকে সরতে বাধ্য করেছেন।উনি সরে গেলেও আমরা অবশিষ্ট যারা আছি আমরা কেউ সরবো না।আমরা নির্বাচন করবো। নির্বাচনী প্রচারণা করবো এবং আগামী ২৮ তারিখ পর্যন্ত আমরা নির্বাচন পর্যন্ত মাঠে থাকবো।

 

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের রেজা-গালিব প্যানেলকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য ইতিমধ্যে চাপ প্রয়োগ করা হয়েছে বলেও জানা।একটি সূত্র থেকে জানা যায় এই প্যানেলটিকে বসে যেতে ৪৫ লক্ষ টাকারও একটি অফাএ দেওয়া হয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!