নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
কাশিপুরে চাঁদা না দেয়ায় জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

কাশিপুরে চাঁদা না দেয়ায় জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের কাশিপুরে চাঁদা না দেওয়ায় ক্রয়কৃত জমি জোরপূর্বক দীর্ঘদিন দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি ‘ভূমিদস্যু চক্রের’ বিরুদ্ধে।
গতকাল (সোমবার ৭ এপ্রিল) ওই জমিতে থাকা সাইনবোর্ড ভাঙচুর করে ফেলে দেয় চক্রটি। এ ঘটনায় চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ট হয়ে ভূক্তভোগী মোঃ সামছুদ্দিন আলম নারায়ণগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন ফতুল্লা থানার কাশিপুর এলাকার মতিন মিয়ার ছেলে আমান উল্লাহ, মৃত আহসান উল্লাহ স্ত্রী সানজিদা আক্তার সুমি, গোপনগর বাড়ির টেক এলাকার মৃত সামেদ মাদবরের ছেলে আলী আকবর, মসিনাবন্দ এলাকার মৃত আলী হোসেন এর ছেলে আলী আক্কাছ।
ভূক্তভোগী মোঃ সামছুদ্দিন আলম জানান, গোপনগর মৌজাস্থ পুরান গোপনগর একটি সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। যাহা দাগ নং- সি.এস-৮১৪, এস.এ-৯৯৫, আর.এস-১০৭। উল্লেখিত সম্পত্তি আমি পাওয়ারে নিয়ে মালিক হই। পরবর্তীতে ওই সম্পত্তি প্লট করে বিভিন্ন লোকের কাছে বিক্রি করে দিয়েছি। অথচ চাঁদা না দেওয়ায় আমাদের সম্পত্তি দখলের চেষ্টা করে এখন আমাকে খুনের হুমকি দিচ্ছে তারা। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় ব্যক্তিদের নিয়ে বসলেও কোন সুরাহা হয়নি বরং আমাদের কাছে টাকা দাবী করে হুমকি প্রদান করে।
তিনি আরও জানান, গত ৭ এপ্রিল বিকেলে আমাদের জায়গায় গেলে উল্লেখিত অভিযুক্তরা ৫/৬ জন সন্ত্রাসী নিয়ে এসে হুমকি প্রদান করে এবং সাইনবোর্ড ভাঙচুর করে ভয়-ভীতি প্রদর্শন করে। এছাড়াও বর্তমানে আমাদের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবী করে হুমকি প্রদান করে আসছে। এমনকি অজ্ঞাত সন্ত্রাসী দিয়ে হত্যার করাবে এবং মিথ্যা মামলা দিয়ে ফাঁসাবে বলে হুমকি প্রদান করে।
জায়গার মালিক শফিকুর রহমান জানান, ২০০৯ সালে বছিরুন্নেছার ওয়ারিশ সিরাজুল ইসলামের কাছ থেকে পাওয়ার নিয়ে ৩৭ শতাংশ জমির মালিক হয়েছি। পরে জায়গাটি বালু দিয়ে ভরাট করে প্লট করে বিক্রি করি। কিন্তু বিক্রি করার পরও আরো ৪/৫ বার সম্পত্তি বিক্রি হয়েছে। হঠাৎ করে কিছু ওয়ারিশ ভূয়া দলিল করে নিজের জমি দাবী করে এসে এসিল্যান্ড অফিসে মিসকেচ করে। হটাৎ একদিন ভূমি অফিস থেকে তদন্তে লোক আসে আমরা জানি না। জায়গা আমাদের কিন্তু সাইনবোর্ড টাঙিয়ে তাদের নাকি জায়গা হয়ে গেছে এমন একটি তদন্ত রির্পোট জমা দেন। তবে এখানে যারা প্লটের মালিক তাদেরকে কোন নোটিশও দেওয়া হয়নি। আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে এসিল্যান্ড একটি সুন্দর রায় দিবেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!