জাগো নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার কাশিপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের আওতা ভূক্ত না করার দাবীতে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে বৃহত্তর কাশিপুরবাসি।
সোমবার (২৭ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন শেষে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।
এসময় এলাকাবাসি বলেন, কাশিপুর এলাকার অধিকাংশ মানুষ স্হায়ী বাসিন্দা। যাদের জীবিকা কৃষি নির্ভর। এখানে একলাখ মানুষের বসবাস। তাদের সন্তানের শিক্ষা ব্যবস্থা একপ্রকার ভাল চলছে। বিভিন্ন দিক বিবেচনা করে এই ইউনিয়নকে সিটির আওতায় আনার কোন যোক্তিক নাই। তাই কাশিপুরবাসি সিটি কর্পোরেশন হওয়ার বিষয়ে অনিচ্ছুক প্রকাশ করছেন।
এলাকাবাসি ইউনিয়ন থাকার বিষয়ে মত প্রকাশ করছেন।
স্বারকলিপি প্রদান ও মানববন্ধনে কর্মসূচীতে জিতু সহ কাশিপুর এলাকার গন্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।




