নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
কুতুবআইলে যুবলীগ ক্যাডার আক্তার-সুমনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন!

কুতুবআইলে যুবলীগ ক্যাডার আক্তার-সুমনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন!

প্রকাশিতঃ

প্রতারনামূলক জমি ও অর্থ আতœসাতের অভিযোগে
ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবআইলে যুবলীগ ক্যাডার আক্তার ও সুমনের বিরুদ্ধে প্রতারনামূলক জমি ও অর্থ আতœসাতের অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার দুপুরে ফতুল্লার কুতুবআইলস্থ নিজ বাড়ীতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আল আমিন ও তার পরিবারের সদস্যরা। তারা জানান, আক্তার ও সুমন দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়ে আসছে। জমি-বাড়ি সংক্রান্ত বিরোধে জোরপূর্বক অর্থ আদায়, ভয়ভীতি প্রদর্শন এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দাপট দেখানোর মতো অভিযোগও তুলে ধরা হয়।
আলাআমিন চিশতি জানান তার বাবা মরহুম হাজী আউয়াল চিশতি। সে তার বাবার একমাত্র পুত্র সন্তান। মরহুম হাজী আলাউদ্দিন বড় চাচা। বাবার রেখে যাওয়া ১০ কয়েক কোটি টাকা মূল্যমানের ১১০ শতাংশ জমি প্রতারনা করে লিখে নেয় আমার বড় চাচার দুই সন্তান আক্তার ও সুমন। জমির মূল্য বাবদ টাকা দেওয়ার কথা বললে ও পরবর্তীতে সে টাকা ফেরৎ চাইতে গেলে আমাকে মারধর সহ পরিবারের সদস্যদের সাথে অশোভন আচরন করে। লালখা এলাকায় রেখে যাওয়া আমাদের খানকার জমি,বন্ধ হয়ে যাওয়া রোলিং মিলের জায়গা,শীতলক্ষ্যার মাঠে আমার বাবার রেখে যাওয়া জমি প্রতারনা করে লিখে নিয়ে যায় আক্তার ও সুমন। এমনকি তার বাবার দাফনকৃত কবরস্থানের জায়গাটুকুও প্রতারনার মাধ্যমে আত্মসাৎ করেছে আক্তার ও সুমন।
যা নিরপেক্ষ ভাবে তদন্ত করলে সকল সত্য প্রকাশ পাবে। আক্তার ও সুমনের কূট চালের শিকার আমি একাই না। আমাদের আতœীয়-স্বজনদের অনেকের সম্পত্তিই আত্মসাৎ করেছে আক্তার ও সুমন। ভয়ে কেউ প্রতিবাদ করেনা। হাসিনা সরকারের শাসনামলে শামীম ওসমানের শ্যালক নিপুর ব্যবসায়ীক অংশীদার ও আস্থাভাজন হিসেব পরিচয়ে আক্তার এবং সুমন এ সকল অপকর্ম করে আমাদের কোটি কোটি টাকা মূল্যের সম্পদ আত্মসাৎ করে আমাদের নিঃস্ব করে দিয়েছে। ফলে আমাদের সংসার পরিচালনা কস্টসাধ্য হয়ে পরায় আমি আমার জমির টাকা চাইতে গেলে তারা আমাদের ভয়ভীতি প্রদর্শন সহ বাড়ীর গেইটে তালাবদ্ধ করে রাখে। সাম্প্রতিক সময়ে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যা মামলায় সুমনকে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় সুমনের স্ত্রী আমাকে দোষারোপ করে গালমন্দসহ রোববার দুপুরে বাড়ীর গেইটে তালাবদ্ধ করে রাখে। সে সময় আমি বাড়ীর বাইরে ছিলাম। বিষয়টি মোবাইল ফোনে জানতে পেরে আমি বাড়ীতে গিয়ে তালা মারার কারন জিজ্ঞেস করলে সুমনের স্ত্রী গালমন্দ করে কলপসেবল গেইটের তালা খুলে দেয়। আমি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি এবং আমার পরিবারের সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। কারন তারা খুবই প্রভাবশালী। টাকার বিনিময়ে তারা যেকোন সময় যেকোন কিছু করতে পারে। আওয়ামী সরকারের শাসনামলে তারা আমার যে জমি আমার নিকট থেকে প্রতারনার মাধ্যমে লিখে নিয়ে গেছে এবং জমি বিক্রির টাকা আত্মসাৎ করেছে তা ফিরে আমি প্রশাসনের নিরপেক্ষ তদন্ত সহ হস্তক্ষেপ দাবী করছি একই সাথে আমাদের জীবনের নিরাপত্তার দাবী করছি।
তিনি আরও বলেন,বিগত দিনে এরা ডাইং ব্যবসায়ী সোলেয়মান, বীর মুক্তিযোদ্ধা গিয়াসকে হত্যা করেছে। কালু নামের একজন কে হত্যা করে এলাকাবাসীর নামে মিথ্যে মামলা দিয়ে তাদের সম্পত্তিও আত্মসাৎ করেছে। সাধারন মানুষের সম্পদের আত্মসাতের পাশাপাশি এরা এখন আমাদের অর্থ, সম্পত্তি আত্মসাৎ করেছে।
তিনি বলেন,আমি আমার সম্পত্তি বুঝে পেতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর লিখিতভাবে আবেদন করবো যে,তাদের সার্বিক হস্তক্ষেপের মাধ্যমে আমি আমার সমস্ত সম্পত্তি ফিরে পেতে পারি।
আওয়ামী সরকারের শাসনামলে তারা আমার যে জমি আমার নিকট থেকে প্রতারনার মাধ্যমে লিখে নিয়ে গেছে এবং জমি বিক্রির টাকা আত্মসাৎ করেছে তা ফিরে আমি প্রশাসনের নিরপেক্ষ তদন্ত সহ হস্তক্ষেপ দাবী করছি একই সাথে আমাদের জীবনের নিরাত্তার দাবী করছি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!