নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
কুতুবপুরের আতংকের আরেক নাম অস্ত্রধারী সোর্স শান্ত !

কুতুবপুরের আতংকের আরেক নাম অস্ত্রধারী সোর্স শান্ত !

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুরে আতংকের আরেক নাম সোর্স শান্ত। দিন যতই গড়াচ্ছে ততই বেপরোয়া হয়ে উঠেছে বলে বিস্তর অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে ।
এলাকাবাসী সুত্রে জানা যায় নারয়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের রসুলপুর এলাকায় রাজ্জাকের ছেলে সোর্স শান্ত একটি সঙ্ঘবদ্ধ চক্র তৈরি করে এলাকার সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা এলাকায় কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করলে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে উঠিয়ে নিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ পাওয়া যায়। ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর বিএনপির নাম ব্যবহার করে আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে শান্ত। ৩ সেপ্টেম্বর রাতে গার্মেন্টস কর্মী সাইফুল ইসলাম তার কর্মস্থল থেকে ফেরার পথে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে বেতনের ১৪৫০০ টাকা এবং একটি ২২ হাজার টাকা দামের রিয়েল মি মোবাইল সেট নিয়ে যায় এবং তাকে মেরে ফেলার হুমকি দিয়ে বলে এই বিষয়ে কাউকে কিছু বললে তোকে গুলি করে মেরে ফেলব বলে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে চলে যায়। একই দিনে দুপুরে কুতুবপুরের শাহী বাজার এলাকার মোঃ মোজাম্মেলের ছেলে সোহেল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় সোর্স শান্ত, হৃদয়, মহণসহ অজ্ঞাতনামা ৩-৪ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যাহাতে উল্লেখ করা হয়েছে সোহেল কে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে তার বাড়িতে হাত পা বেঁধে মারধর করে মোটা অংকের টাকা দাবি করে। পরে খবর পেয়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে। ৬ সেপ্টেম্বর ভোরে কুতুবপুরের নুর বাগ এলাকায় পিজুস নামের এক মাছ ব্যবসায়ী কে অস্ত্রের মুখে জিম্মি করে তার ব্যবসার ১৭০০০ টাকা মারধর করে নিয়ে যায়।
কুতুবপুরের এই বেপরোয়া সোর্স শান্ত তার সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রতিদিনই মানুষ কে তার অস্ত্রের মুখে জিম্মি করে অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, বর্তমান দেশের পরিস্থিতির সুযোগ নিয়ে এমন জঘন্যতম কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এর মুল কারন হচ্ছেছ এলাকায় টহলরত কোন পুলিশ নাই। এমনকি এই ধরনের সন্ত্রাসীদের বিরুদ্ধে থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দিলেও থানা পুলিশ ঘটনা স্থলে না আসায় অভিযোগের কোনরকম তদন্ত না থাকার কারণে এই ধরনের অপরাধমূলক কর্মকান্ড নির্দ্বিধায় চালিয়ে যাচ্ছে সোর্স শান্ত।
১০ সেপ্টেম্বর রাতে কুতুবপুরের এক মুদি ব্যবসায়ীকে মারধর করে নগর ৩৭ হাজার টাকা নিয়ে যায়। সে এলাকায় ব্যবসা করে বিধায় এই বিষয়টি থানায় কোন ধরনের লিখিত অভিযোগ করেনি।, সোর্স শান্তর এখন কর্মকান্ডে আতঙ্কিত কুতুবপুরের সাধারণ মানুষ।
এই বিষয়ে এলাকাবাসী জরুরী ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!