নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
কে বন্ধ করবে ফতুল্লার মাদক ব্যবসা ?

কে বন্ধ করবে ফতুল্লার মাদক ব্যবসা ?

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ:
ফতুল্লার মাদক ব্যবসার নিয়ন্ত্রণ চলে গেছে ডাকাত এবং পুলিশের কথিত সোর্সদের নিয়ন্ত্রণে। কয়েকজন শীর্ষ ব্যবসায়ীর নিয়ন্ত্রণে রয়েছে শতাধিক সেলসম্যান। পৃথক সিন্ডিকেট গড়ে এবং প্রভাবশালীদের ম্যানেজ করে মাদকের অভয়ারণ্যে পরিনত হয়েছে ফতুল্লা স্টেশন ব্যাংকলোনী, শাহজাহান রোলিং মিল,খোঁজপাড়া এলাকা। এসব এলাকায় মাঝেমধ্যে পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালিত হলেও তা সেলসম্যান আটকের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। অনেক সময় পথেই দেনদরবারের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের ছড়িয়ে নিয়ে যাচ্ছে শেল্টারদাতারা এমন অভিযোগ স্থানীয়দের। এসব ব্যবসায়ীদের দমনে মাদক বিরোধী অভিযান পরিচালনার দাবি করেছেন সচেতন মহল।
এলাকাবাসীর অভিযোগ, ফতুল্লা স্টেশন ব্যাংককলোনী এলাকা মাদকের নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিতি লাভ করে দীর্ঘদিন ধরে। এলাকার পুলিশ সোর্স মামুনের সহযোগীতায় মাদকদ্রব্যের ব্যবসা করছেন শাকিল,আলামিন, রাজিব,ডাকাত শাহীন, মাইছ্যা মহসীন(জেলহাজতে),হানিফ,ডিসান ওরুফে ভাঙ্গারী ডিসান। তাদের নিয়ন্ত্রণে রয়েছে প্রায় অর্ধশত মাদক ব্যবসায়ী। এই চক্রটি স্থানীয় প্রভাবশালীদের শেল্টারে এলাকায় প্রকাশ্যে ইয়াবা, হিরোইন, আইচ বিক্রি করছে।
অপরদিকে, শাহজাহান রোলিং মিল এলাকায় ডাকাত শাহাবুদ্দিন, সাউদ সোহেল, ফাহিম, জমিদারের নাতি সাজ্জাদ নিজের পুলিশের সোর্স দাবি করে এলাকাবাসীকে জিম্মি করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছে। কেউ প্রতিবাদ করলে উল্টো হামলা,হুমকীর ঘটনা ঘটেছে। ফলে ভয়ে কেউ এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মুখ খুলছে না। এসব মাদক ব্যবসায়ীরা ইতোমধ্যে বেশ কয়েকবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে গ্রেফতার হয়ে কারাবাস করেছে। অপর দিকে, খোঁজপাড়া, কবরস্থান সংলগ্ন বাউন্ডারি এলাকায় মাদকের নিরাপদ ঘাঁটি বানিয়ে মাদক ব্যবসা করছে হাসান ওরুফে দাউত্যা হাসান, টিকিমারা লিটন, হাসান এবং লিটনের নিয়ন্ত্রণে রয়েছে কয়েকডজন সেলসম্যান। প্রতিদিন ভোর থেকে গভীররাত পর্যন্ত নানা কৌশলে হিরোইন, ইয়াবা,গাঁজা বিক্রি হচ্ছে। হাসান এবং লিটন ইতোপূর্বে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। টিকিমারা লিটন ফতুল্লা পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী।
এসব মাদক ব্যবসায়ীদের কারণে উঠতি বয়সের কিশোর,যুবকরা মাদকাসক্ত হওয়ার পাশাপাশি মাদক ব্যবসায় জড়িয়ে যাচ্ছে। এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাদক বিরোধী অভিযান দাবি করছে এলাকার সচেতন মহল।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!