ষ্টাফ রিপোর্টার:
বিএনপির চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফতুল্লা থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক মো.আবিদ হোসেন মিলন ঢালী।
এক শোক বার্তায় ফতুল্লা থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক মো.আবিদ হোসেন মিলন ঢালী বলেন, গনতন্ত্রের মানসকন্যা,দেশনেত্রী, মাটি ও মানুষের মা, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন। প্রয়াত এ নেত্রীর জন্য আমরা দেশের আপামর জনগন এখন শোকে স্তব্দ। তিনি সেই নেত্রী ছিলেন যার রাজনৈতিক জীবনের দেশের সাধারন মানুষের কল্যান ছাড়া অন্যকিছুই চাওয়া ছিলনা। সকল লোভ-লালসার উর্দ্ধে অবস্থান করে তিনি দেশের সকল মানুষের অন্তরে স্থান নিয়েছেন।
আমি এই মহান নেত্রীর বিদেহী আতœার মাগফেরাত কামনা করি। সেই এই শোককে শক্তিতে যেন পরিনত করতে পারে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান ও তার পরিবার সেজন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি।
মহান আল্লাহ বাংলার অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন।




