প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আলোকে সাবেক মহানগর যুবদলের নেতাকর্মীদের নিয়ে দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
মংগলবার ৩০ শে জুন নারায়নগঞ্জ মহানগরীর ২৫ নং ওয়ার্ডের উত্তর লক্ষনখোলা খেলার মাঠে নিম,আম,কাঠাল ও পেয়ারা গাছ রোপনের মাধ্যমে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।এসময় সাবেক যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ শেষে খোরশেদ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেন্জ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমরা সাবেক যুবদল নেতাকর্মীরা নারায়নগন্জ মহানগরীর প্রত্যেকটি ওয়ার্ডে বৃক্ষরোপন করবো।আমরা কাঠ বা সৌন্দর্যবর্ধনের গাছ পরিহার করে পরিবেশ বান্ধব নিম ও ফলজ বৃক্ষ রোপন করছি,যাতে পরিবেশ,মানুষ ও পশু পাখী উপকৃত হয়।এসময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৌদি আরবের আরাফার ময়দানে নিম গাছ রোপনের কথা স্বরণ করেন ও তার রুহের মাগফেরাত কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন নুরুল্লাহ খন্দকার,জুয়েল রানা,আলী নওশাদ তুষার,রানা মুন্সী,মো:সুমন ভুইয়া,মুসা মিয়া,মো:মিঠু,মিজানুর রহমান।মো:মোমেন,নুরুল আলম,কামরুল ইসলাম,রাসেল আহম্মেদ মনির,আক্তার হোসেন জাহিদ,মনির,মহিউদ্দিন, কুতুবউদ্দিন, জসিম,মো:জামাল হোসেন,ওসমান গনি,ইসলাম মিয়া,মাহফুজুর রহমান বিল্লাল,গাজী খোকন,জুলহাস,মিজান প্রমুখ।




