নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
কুতুবপুরে ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেবকে টাকা দিলে কাজ না দিলে ভোগান্তি!!
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
ছিনতাইকারী ও ‘ফিটিংবাজ’দের দখলে ফতুল্লার পঞ্চবটি রাত: নীরব প্রশাসন
শেরপুরের শ্রীবরদীতে উদ্বোধন উপলক্ষে খন্দকার ফাউন্ডেশনের ফ্রী মেডিকেল ক্যাম্প  
চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল
Next
Prev
প্রচ্ছদ
গরমে অতিষ্ঠ মানুষকে পানি পান করাচ্ছে টিম খোরশেদ

গরমে অতিষ্ঠ মানুষকে পানি পান করাচ্ছে টিম খোরশেদ

প্রকাশিতঃ

প্রেস রিলিজ

নারায়ণগঞ্জে গরমে ওষ্ঠাগত জনজীবন। ৩৯ ডিগ্রি তাপমাত্রা হলেও অনুভবযোগ্য তাপমাত্রা ৪৪ ডিগ্রি বলে জানাচ্ছে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইট ও এ্যাপগুলো।
তীব্র এ গরমে যখন জনজীবন অতিষ্ঠ তখন শহরবাসীর মাঝে খাবারের বিশুদ্ধ সুপেয় পানি নিয়ে হাজির স্বেচ্ছাসেবী সংগঠন টিম খোরশেদ। শহরের বিভিন্ন পয়েন্টে দিনমজুর, খেটে পাওয়া মানুষ, পথচারী ও সাধারণ মানুষকে বিনামূল্যে বিশুদ্ধ পানি খাওয়াচ্ছেন তারা। টিম খোরশেদ কর্তৃপক্ষ জানিয়েছেন, যতদিন তাপদাহ থাকবে তারাও ততদিন এই উদ্যেগ অব্যাহত রাখবেন।
রোববার (২১ এপ্রিল) সকাল থেকে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারসহ বিভিন্ন স্পটে দেখা গেছে তাদের পানি বিতরণ করতে। গরমে পথে চলাচলকারী মানুষ তৃষ্ণা মেটাতে আগ্রহ নিয়ে পান করছেন এ পানি।
পথচারী রোকেয়া বেগম তার মেয়েকে নিয়ে পানি পান করে জানান, আমরা অনেকদূর হেঁটেছি। আরো অনেকদূর হেঁটে বাড়ি ফিরব। কাজে বের হয়েছিলাম। এই গরমে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তবে কোথায় সেভাবে বিশুদ্ধ পানি না পাওয়ায় পান করিনি। যখন টিম খোরশেদের পানি বিতরণ দেখলাম তখন পান করলাম কারণ করোনাকালীন সময় থেকে তাদের সংগঠনের প্রতি আস্থা আছে তারা মানুষের উপকার করে।
একই কথা বলেন রিকশাচালক শোভন। তিনি জানান, রোদে রিকশা চালিয়ে গলা শুকিয়ে গিয়েছিল। এখানে পানি দিচ্ছে দেখে পান করলাম। এখন ভালো লাগছে। গরমটা বেশী পড়ে গেছে।
জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান জানান, প্রচন্ট গরম, হিট স্ট্রোকের একটা প্রকোপ আছে তাই শহরবাসী অবশ্যই ঢিলেঢালা সাদা কাপড় পরিধান করবে, পর্যাপ্ত পানি খাবে এবং বিনা প্রয়োজনে বাইরে যাবেনা।
টিম খোরশেদের টিম লিডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, আমরা গত কয়েকদিনের গরমে দেখলাম শহরের পথচারী, দিনমজুর, রিকশাচালকসহ সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের এই গরমে বেশী বেশী পানি পান করতে উপদেশ দিচ্ছেন চিকিৎসকরা। তবে পথে চলাচলরত অবস্থায় পানি পাওয়াটা অনেক সময় কষ্টকর হয়ে উঠে। আর পেলেও সেটি বিশুদ্ধ কিনা তাও নিশ্চিত হওয়া যায়না। আবার গরমে পানিবাহিত রোগও বৃদ্ধি পাচ্ছে। এতে করে আমরা মানুষের মাঝে বিশুদ্ধ পানি নিয়ে হাজির হয়েছি। এখানে মানুষ ওয়ান টাইম গ্লাসে পানি পানও করতে পারবে আবার বোতলে ভরে নিয়েও যেতে পারবে।
তিনি বলেন, মানুষের এখন সাথে বোতল ভর্তি পানি রাখা উচিৎ। আর সমাজের সামর্থ্যবানদের আহবান জানাচ্ছি যার যার বাড়ির সামনে সম্ভব হলে বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা করে দেয়ার জন্য।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!