নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
ছাত্রদল নেতার টাকা বিতরণের ভিডিও ভাইরাল, বললেন ‘ঈদ সালামি’

ছাত্রদল নেতার টাকা বিতরণের ভিডিও ভাইরাল, বললেন ‘ঈদ সালামি’

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদের টাকা বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই নিয়ে চারদিকে চলছে নানা আলোচনা। তবে ঈদ সালামি ও ঈদ উপহার বাবদ ওই টাকা দলের নেতাকর্মীদের তিনি দিয়েছেন বলে জানান।

 

রবিবার (৩০ মার্চ ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ভিডিওটি ভাইরাল হয়। চাঞ্চল্যকর ওই ভিডিও নিয়ে ইতোমধ্যে নারায়ণগঞ্জে শুরু হয়েছে তোলপাড়।

 

জানা গেছে, গত শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ তার নিজের ফেসবুকের পেইজে ২৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। যার ক্যাপশনে লেখা রয়েছে- সালামি শুধু উপহার নয়, এটি ঈদের খুশির প্রতীক।

 

ওই ভিডিওতে দেখা যায়, কালো পাঞ্জাবি পরিহিত মাসুদুর রহমান মাসুদের চারপাশে ঘিরে আছেন প্রায় ত্রিশ জন যুবক। তাদের সামনে এক হাজার টাকা ও পাঁচশ টাকার নোটের বান্ডিল বান্ডেল টাকা গুনে আশেপাশের যুবকদের মাঝে বিলি করছেন। এ সময় ছাত্রদল নেতা মাসুদের পাশে থাকা এক যুবককে টাকা গুনতে সহায়তা করতে দেখা গেছে।

 

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদুর রহমান মাসুদ বলেন, আমার ওয়াইফাই ও ডিস লাইনের ব্যবসার লাভের অংশ দিয়ে আমি প্রতিবছর নেতাকর্মীদের ঈদ উপহার ও ঈদ সালামি দিয়ে থাকি। তবে এ বছর সময় স্বল্পতার কারণে নেতাকর্মীদের পাঞ্জাবি কিনে দেয়া সম্ভব হয়নি, যে কারণে নগদ টাকা দিয়েছি। সেখানে সর্বমোট দুই লাখ টাকা দিয়েছি। তাছাড়া দলের নেতাকর্মীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়া ও তাদেরকে ঈদ উপহার দেয়া কোনো দোষের কিছু নয়। আমাদের নেতা জনাব তারেক রহমান ঈদ উপহার দেয়ার নানা নির্দেশনা রয়েছে। সুতরাং আমি দলের নেতাকর্মীদের ঈদ উপহার দিয়েছি, তাতে দোষের কি হয়েছে।

 

তিনি আরও বলেন, মূলত এই ভিডিওটি আমি করিনি। আমার পেজের বেশ কয়েকজন এডমিন রয়েছে। তাদের মধ্য থেকে কেউ একজন এই ভিডিওটি করে পেজে প্রকাশ করেছেন। তবে এভাবে ভিডিওটি প্রকাশ করা উচিত হয়নি। ভবিষ্যতে আমাদের আরও সতর্ক হওয়া উচিত।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!