নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম – ডিসি

জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম – ডিসি

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাঈমা ইসলাম, উপপরিচালক (ভারপ্রাপ্ত) স্থানীয় সরকার; জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন); জনাব আসাদুজ্জামান সরকার, উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর; জনাব ভিকারুন নেছা, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর; জনাব মো. আতিকুর রহমান, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এবং জনাব মো. শাহাদাত হোসেন, প্রজেক্ট অ্যানালিস্ট ইউএডিপি। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে আন্তরিকতার সঙ্গে আইন মেনে কাজ করলে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল হবে। তিনি উপস্থিত জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের উদ্দেশে আহ্বান জানান, গ্রামীণ জনগণের সমস্যাগুলো দ্রুত সমাধানে সমন্বিতভাবে কাজ করার জন্য। জেলা প্রশাসক আরও উল্লেখ করেন, গ্রাম আদালত জনগণের ন্যায়বিচার নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যা সবার সহযোগিতা ছাড়া কার্যকর করা সম্ভব নয়।
সভায় বক্তারা বলেন, গ্রামীণ জনগণ যাতে অল্প খরচে ও সহজে ন্যায়বিচার পায়, সেজন্য গ্রাম আদালতকে আরও কার্যকর করতে হবে। ইউনিয়ন পরিষদ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও আইনি সহায়তার বিস্তার বাড়ানোর উপরও গুরুত্ব আরোপ করা হয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!