নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
জনি টেক্সটাইলের পোশাক শ্রমিকদের বিক্ষোভ

জনি টেক্সটাইলের পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার জনি টেক্সটাইল কারখানায় অবৈধভাবে লে-অফের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শহরের চাষাঢ়ায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন উপমহাপরিদর্শকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফতুল্লার চাঁনমারীর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় শ্রমিকরা কারখানা মালিককে দ্রুত গ্রেফতার, অবৈধভাবে লে-অফ প্রত্যাহার এবং শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানান।
বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল জানান, জনি টেক্সটাইলে ৬২৮ জন শ্রমিক কর্মরত রয়েছেন।
গত ২২ সেপ্টেম্বর কারখানাটির মালিকপক্ষ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন উপমহাপরিদর্শকের কার্যালয়ে একটি চিঠি নিয়ে আসে। এতে উল্লেখ ছিল, তারা ১ সেপ্টেম্বর থেকে কারখানাটি লে-অফ করেছে। অথচ এটি সর্ম্পূর্ণরুপে অবৈধ। যা কারখানাটির শ্রমিক ও কলকারখানা অধিদপ্তরের কর্মকর্তারা মানেননি।
পরে শ্রমিকরা এ বিষয়ে কলকারখানা অধিদপ্তরের উপমহাপরিদর্শক ও জেলা শ্রশাসকের বরাবর অভিযোগ দাখিল করেন। এ বিষয়ে জেলা শ্রশাসকও কলকারখানা কর্তৃপক্ষকে দ্রুত অভিযোগ দাখিলের নির্দেশনা দেন।
তিনি আরো জানান, এরপর ৩০ সেপ্টেম্বর কলকারখানা অধিদপ্তর এ বিষয়ে শুনানিতে উপস্থিত থাকার জন্য প্রতিষ্ঠানটির মালিকপক্ষ ও শ্রমিকপক্ষকে নোটিশ প্রদান করেন। কিন্তু ওই শুনানিতে মালিকপক্ষ না এসে তারা আবারও অবৈধভাবে লে-অফ ঘোষণার চেষ্টা করেন।
মালিকপক্ষের হয়ে একজন প্রতিনিধি এদিন অন্য একটি কাগজে ২২ সেপ্টেম্বর থেকে লে-অফ করা হয়েছে, সেটা লিখে আনে। এটিও সর্ম্পূণরুপে অবৈধ। মালিকপক্ষ শ্রম আইন মানেনি, জেলা প্রশাসকের নির্দেশনাও মানেনি। এতে কারখানাটির শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অবস্থান নেন।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন উপমহাপরিদর্শক রাজীব চন্দ্র দাস জানান, কারখানাটির কর্তৃপক্ষ গত ২২ সেপ্টেম্বর একটি চিঠি নিয়ে আসে, যাতে ১ সেপ্টেম্বর থেকে কারখানাটি লে-অফ করা হয়েছে বলে উল্লেখ ছিল। যা শ্রম আইনের বিধিবহির্ভূত। শ্রমিকদের অভিযোগের প্রেক্ষিতে সোমবার তাদের শুনানিতে ডাকা হলে মালিকপক্ষ কেউ আসেনি। তারা একজন আইনজীবীর মাধ্যমে আবারও নিয়মবহির্ভূতভাবে লে-অফের চিঠি নিয়ে এসেছে। এতেই শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!